ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইউক্রেনে পৌঁছেছে মার্কিন বোমা

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ান সেনাদের বিরুদ্ধে ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের ঘোষণার ৬ দিনের মধ্যে ইউক্রেনে পৌঁছে গেছে বিপজ্জনক ক্লাস্টার বোমা।

আরও পড়ুন : সুদানে গণকবর থেকে ৮৭ মরদেহ উদ্ধার

বৃহস্পতিবার (১৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন।

গত জুন মাসের শুরুর দিকে দখলকৃত স্থান থেকে রুশ সেনাদের হটাতে পাল্টা আক্রমণ করে ইউক্রেন। তবে তাদের এ অভিযান সফল হয়নি।

আরও পড়ুন : হিমাচলে আটকা পড়েছে ১০ হাজার পর্যটক

কারণ ইউক্রেনের আক্রমণ শুরুর আগেই দখল করা অঞ্চলগুলোতে শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে রাশিয়ান সৈন্যরা।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, রুশ সেনাদের এ প্রতিরোধ ভাঙার জন্য সবচেয়ে কার্যকরী অস্ত্র হবে ক্লাস্টার বোমা।

আরও পড়ুন : সংসদ বিলুপ্তের দাবি দুরভিসন্ধিমূলক

তবে বোমাটির ব্যবহার বিশ্বের ১২০ টি দেশে নিষিদ্ধ রয়েছে। কারণ এটি বেসামরিক মানুষের জন্যও বিপজ্জনক হতে পারে।

ক্লাস্টার বোমা রকেট সদৃশ একটি কাঠামোর ভেতরে থাকে। এ বোমার মধ্যে অনেকগুলো ছোটো ছোটো বোমা থাকে। বোমাটি যখন ছোড়া হয়, তখন ছোটো বোমাগুলো মাটিতে ছড়িয়ে ছিটিয়ে আছড়ে পড়ে একের পর এক বিস্ফোরিত হতে থাকে।

আরও পড়ুন : হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

বোমাটির বিপজ্জনক দিক হলো- ছোটো বোমাগুলোর সবগুলো সাথে সাথে বিস্ফোরিত হয় না। অবিস্ফোরিত বোমাগুলো কয়েক বছর পর্যন্ত অক্ষত থাকতে পারে।

ফলে যুদ্ধকালীন ও যুদ্ধপরবর্তী সময়ে কোনো বেসামরিক মানুষ এগুলোর কাছে গেলে বোমা বিস্ফোরিত হয়ে প্রাণহানি ঘটতে পারে।

আরও পড়ুন : ভিসানীতি কোনো দলকে টার্গেট করে হয়নি

মার্কিন সামরিক কর্মকর্তারা ইউক্রেনকে এ অস্ত্র দেওয়ার আগে কয়েক মাস বিষয়টি নিয়ে পর্যালোচনা করেন। পরে গত সপ্তাহে উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে কিয়েভকে ক্লাস্টার বোমা দিতে সম্মত হন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

তবে যুক্তরাষ্ট্রের দাবি, তারা যে বোমা পাঠিয়েছে, সেগুলোর অবিস্ফোরিত থাকার সম্ভাবনা খুবই কম।

আরও পড়ুন : তিস্তার পানি বিপৎসীমার ৪০ সেমি ওপরে

দেশটি আরও জানায়, তারা ইউক্রেনকে কয়েক হাজার রাউন্ড ক্লাস্টার বোমা দেবে। তবে সঠিক সংখ্যাটি তারা প্রকাশ করেনি।

বৃহস্পতিবার মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফের অপারেশন্স পরিচালক লেফটেনেন্ট জেনারেল ডগলাস সিমস সাংবাদিকদের জানান, ইউক্রেনে ক্লাস্টার বোমা পাঠানো হয়েছে। তবে তারা এ বোমা ব্যবহার শুরু করেছে, কিনা সেটি নিশ্চিত নয়। সূত্র : দ্য গার্ডিয়ান।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা