ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইতালিতে আগুনে হতাহত ৮৬

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপের দেশ ইতালির মিলান শহরে একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন নারী এবং ১ জন পুরুষ। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮০ জন।

আরও পড়ুন : ২ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

শুক্রবার (৭ জুলাই) রাত ১ টায় মিলানের কাসা দেই কোনিগোইতে অবস্থিত বৃদ্ধাশ্রমটিতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। ঐ বৃদ্ধাশ্রমে ১৬৭ জন বাসিন্দা ছিলেন।

মিলানের ফায়ার চিফ নিকোলা মিসেলি সংবাদ মাধ্যম রাইকে জানিয়েছেন, ধারণা করা হচ্ছে, একটি বেডরুমে আগুনের সূত্রপাত হয়। পরে এটি প্রথম তলার মাধ্যমে সর্বত্র ছড়ায়।

আরও পড়ুন : পাকিস্তানে ভূমিধসে ৮ শিশুর মৃত্যু

নিহতদের মধ্যে ৫ জন নারী এবং ১ জন পুরুষ রয়েছেন। তাদের মধ্যে ২ জনের মৃত্যু হয় আগুনে পুড়ে। বাকিরা মারা যান ধোঁয়ায় শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে।

ফায়ার সার্ভিসকে আগুনের ব্যাপারে খবর দেন বৃদ্ধাশ্রমের একজন কর্মী। সেটি নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের ৪ টি দল কাজ করে।

আরও পড়ুন : পাঞ্জাবে ভারী বৃষ্টিতে ১৮ মৃত্যু

ফায়ার চিফ নিকোলা আরও জানান, এটি খুবই কঠিন ছিল। কারণ ধোঁয়ায় সবকিছু অস্পষ্ট হয়ে যায়। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারা সবাই শ্বাস-প্রশ্বাসের সমস্যায় ভুগছিলেন। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

আগুন অনেক বড় ক্ষতি করেছে জানিয়ে মিলানের মেয়র গিওসেপ্পি সালা সাংবাদিকদের বলেন, আশা করি,যারা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় আছে, তারা এ ক্ষতির অংশ হবেন না।

আরও পড়ুন : ৯৬ কন্টেইনারসহ ডুবল পানগাঁও এক্সপ্রেস

বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের এক এক করে বের করে নিয়ে আসতে হয়। যারা অন্যের ওপর নির্ভরশীল, তাদের দ্রুত অন্যত্র স্থানান্তর করা যায়। সেজন্য খুবই দ্রুত কাজ করা হয়।

যে ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে, সেটির মালিক স্থানীয় সরকার কর্তৃপক্ষ। তবে বৃদ্ধাশ্রমটি চালাতো বেসরকারি প্রতিষ্ঠান। আগুনের কারণ জানতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা