ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তুরস্কে যাচ্ছেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধ পরিস্থিতি এবং কৃষ্ণসাগরীয় শস্য চুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতে তুরস্কে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

আরও পড়ুন : পাকিস্তানে ভূমিধসে ৮ শিশুর মৃত্যু

শুক্রবার (৭ জুলাই) তুরস্কে পৌঁছে তিনি তার্কিস প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাথে বৈঠক করবেন বলে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলো।

উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থ্যতায় কৃষ্ণসাগরীয় শস্য চুক্তি করে রাশিয়া ও ইউক্রেন।

আরও পড়ুন : দেশে ফিরছেন ১৭০০ বাংলাদেশি

চুক্তি অনুযায়ী, ইউক্রেনের উৎপাদিত শস্য কোনো বাধা ছাড়াই কৃষ্ণসাগরের বন্দরগুলো দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে যেতে দিতে রাজি হয় রাশিয়া। এই চুক্তির মেয়াদ কয়েক দফা বাড়ানো হয়। আগামী ১৭ জুলাই চুক্তির সর্বশেষ মেয়াদটি শেষ হবে।

তবে রাশিয়া হুমকি দিয়েছে, এবার তারা এ চুক্তির মেয়াদ আর বাড়াবে না।

আরও পড়ুন : সুদান থেকে ফিরেছে ১০৬২ বাংলাদেশী

দেশটির দাবি, চুক্তি অনুযায়ী তাদের কৃষিপণ্য আন্তর্জাতিক বাজারে যাওয়ার ব্যবস্থা করার কথা ছিল। কিন্তু সেটি করা হয়নি। তাই তারা আর ইউক্রেনের কৃষিপণ্য আন্তর্জাতিক বাজারে যেতে দেবে না।

এ চুক্তি যেন চলমান থাকে, সেটি নিশ্চিতে এরদোয়ানের সাথে মুখোমুখি বৈঠক করবেন জেলেনস্কি। সেই সাথে ২ দেশের প্রতিনিধি পর্যায়েও আলোচনা হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলো।

আরও পড়ুন : ফের জাহাজ আটক করল ইরান

পুরো বিশ্বের গমের চাহিদার বড় অংশ পূরণ করে রাশিয়া এবং ইউক্রেন। যদি ইউক্রেনের পণ্য আসা বন্ধ হয়ে যায়, তাহলে সব জায়গায় এর বড় প্রভাব পড়বে।

এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরই মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন এরদোয়ান।

আরও পড়ুন : নিউইয়র্কে বাস সংঘর্ষে আহত ১৮

গত বছরের মার্চে তার হস্তক্ষেপে ২ দেশ আলোচনায় বসেছিল। কিন্তু আলোচনায়টি ব্যর্থ হয়। এরপর আর তাদের মধ্যে আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। সূত্র: আল জাজিরা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা