ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক
অসহনীয় তাপমাত্রা

বেইজিংয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ!

আন্তর্জাতিক ডেস্ক : টানা কয়েকদিনের তীব্র রোদে অসহনীয় গরমের কারণে চীনের রাজধানী বেইজিংয়ে বেড়েছে হিটস্ট্রোকের ঝুঁকি। এতে সাধারণ মানুষের স্বাস্থ্যগত দিকটি চিন্তা করে বেইজিংয়ে ঘরের বাইরের সব ধরনের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

আরও পড়ুন : বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

বৃহস্পতিবার (৬ জুলাই) এ নির্দেশনা দেওয়া হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। এ দিন বেইজিংয়ের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই।

বয়স্ক এবং অসুস্থদের শীতল রাখার জন্য ব্যবস্থা নিতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। সেই সাথে অতি তাপমাত্রার কারণে ২ কোটি ২০ লাখ মানুষের শহর বেইজিংয়ে সর্বোচ্চ সতর্কতা রেড অ্যালার্ট জারি করা হয়।

আরও পড়ুন : গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

গত সোমবার (৩ জুলাই) এক সরকারি তথ্যে জানানো হয়, বেইজিংয়ে টানা ১০ দিন তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়ারে ওপর ছিল, যা ১৯৬১ সালের পর সর্বোচ্চ।

নির্দেশনায় বলা হয়েছে, হিটস্ট্রোক প্রতিরোধে ও সাধারণ মানুষকে শীতল রাখতে সংশ্লিষ্ট বিভাগ জরুরি ব্যবস্থা গ্রহণ করবে। সেই সাথে সকলকে বাইরে সব ধরনের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন : মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা, নিহত ২৭

এদিকে বেইজিং তাপের আগুনে পুড়লেও দেশটির দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যার ফলে অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন।

এছাড়া দেশটির উত্তর দিকের ইনার মঙ্গোলিয়ায়, উত্তরপূর্ব দিকের হেইলংজিয়াং ও তিব্বতে এবং দক্ষিণপূর্ব দিকের সিচুয়ানে ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে। সূত্র : এপি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা