ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

হন্ডুরাসে সহিংসতায় নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আমেরিকান দেশ হন্ডুরাসের উত্তরাঞ্চলীয় দু’টি শহরে ক্রমবর্ধমান সংঘর্ষের মধ্যে রাতের আঁধারে সহিংসতায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। এরপরই রোববার (২৫ জুন) ওই দুই অঞ্চলে কারফিই জারি করেছে সরকার।

আরও পড়ুন: গ্রিসে রক্ষণশীলদের বিশাল জয়

সোমবার (২৬ জুন) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদন থেকে জানা যায়, হন্ডুরাস সরকার দেশে ক্রমবর্ধমান সহিংসতার মধ্যে পৃথক হামলায় ঘটনায় রাতের আঁধারে ২০ জনেরও অধিক লোক নিহত হওয়ার পরে উত্তরাঞ্চলীয় দু’টি শহরে রোববার কারফিউ জারি করেছে।

রয়টার্সকে পুলিশ প্রেস পারসন এডগার্দো বারাহোনা জানিয়েছেন, শনিবার (২৪ জুন) রাতে উত্তরাঞ্চলীয় শহর চোলোমার একটি বিলিয়ার্ডস হলে ভারী অস্ত্রধারীরা গুলিবর্ষণ করে। এতে ১৩ জন নিহত এবং আরও একজন গুরুতর আহত হয়।

আরও পড়ুন: মিসরের রাষ্ট্রীয় খেতাব পেলেন মোদি

এছাড়া একইদিন শনিবার শিল্পনগরী সান পেড্রো সুলেসহ উত্তরাঞ্চলীয় ভ্যালে দে সুলা অঞ্চলজুড়ে পৃথক সহিংসতার ঘটনায় কমপক্ষে আরও ১১টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলেও জানান তিনি।

রয়টার্স বলছে, ক্রমবর্ধমান এই সহিংসতার মধ্যে হন্ডুরাসের প্রেসিডেন্ট জিওমারা কাস্ত্রো আগামী ১৫ দিন চোলোমাতে রাত ৯টা থেকে ভোর ৪টার পর্যন্ত কারফিউ জারি করেছেন। তার এই নির্দেশ অবিলম্বে কার্যকর হবে এবং সান পেড্রো সুলেতে ৪ জুলাই থেকে কারফিউ কার্যকর হবে।

টুইট বার্তায় জিওমারা কাস্ত্রো বলেন, ‘সহিংসতার ঘটনায় একাধিক অপারেশন, অভিযান, আটক এবং চেকপয়েন্ট স্থাপনের কাজ শুরু করা হয়েছে।’

আরও পড়ুন: যাত্রীদের অল্প কষ্টে মৃত্যু হয়েছে

রয়টার্স প্রতিবেদনে জানিয়েছে, হিংসাত্মক গ্যাং মোকাবিলার জন্য গত বছরের ডিসেম্বর থেকে হন্ডুরাসের কিছু অংশে আংশিক জরুরি অবস্থা জারি রয়েছে।

দেশটির নিরাপত্তামন্ত্রী গুস্তাভো সানচেজ রোববার রাতে জানান, ‘অপরাধী গ্যাংয়ের সদস্যদের সন্ত্রাসী হিসাবে তালিকাভুক্ত করার’ জন্য কংগ্রেসে প্রস্তাব পাঠাবে সরকার।

হন্ডুরাসের এই মন্ত্রী এক সংবাদ সম্মেলনে জানান, সুলা উপত্যকায় এক হাজার অতিরিক্ত পুলিশ ও সামরিক বাহিনী পাঠানো হচ্ছে। বস্তুত এই অঞ্চলেই চোলোমা এবং সান পেড্রো সুলে অবস্থিত।

সরকার চোলোমায় হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে এবং গ্রেফতারে সাহায্য করার জন্য ৮ লাখ লেমপিরাস বা ৩২ হাজার ৭০৭ মার্কিন ডলার নগদ অর্থ পুরস্কার দেবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জিওমারা কাস্ত্রো।

আরও পড়ুন: আসামে ভয়াবহ বন্যায় নিহত ৩

প্রসঙ্গত, চলতি সপ্তাহেই হন্ডুরাসের একটি নারী কারাগারের ভেতর দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত হয়। কারাগারের ভেতর প্রথমে দুই গ্যাং গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। যার মধ্যে একটি গ্রুপ সেলের ভেতর আগুন ধরিয়ে দেয়। আর এতেই প্রাণহানির ওই ঘটনা ঘটে।

ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই দেশটির উত্তরাঞ্চলীয় দু’টি শহরে সহিংসতায় আবারও বহু সংখ্যক মানুষের প্রাণহানি হলো।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা