টাইটান
আন্তর্জাতিক

যাত্রীদের অল্প কষ্টে মৃত্যু হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: ডুবোযান বিষয়ক বিশেষজ্ঞ ওফের কেটার বলেছেন, আটলান্টিক মহাসাগরের তলদেশে বিস্ফোরিত হওয়া ডুবোযান টাইটানের যাত্রীদের অল্প কষ্টে মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সাথে সিসিক মেয়রের সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে শনিবার (২৪ জুন) এ তথ্য জানিয়েছেন ডুবোযান বিষয়ক বিশেষজ্ঞ ওফের কেটার। নিউইয়র্ক পোস্টর এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

তিনি বলেন, চাপ কমাতে জাহাজের কাঠামোর ভেতর যদি কোনো কিছু ঢুকে থাকে, তাহলে, ন্যানো সেকেন্ড না হলেও মিলি সেকেন্ডের মধ্যে বিস্ফোরণ হবে।

তিনি আরও বলেন, তারা কেউ বুঝতে পারেনি বিস্ফোরণ হয়েছে। এমন পরিস্থিতিতে যা ইতিবাচক খবর। তাদের মৃত্যু তাৎক্ষণিক হয়েছে। এমনকি তারা কষ্ট পাচ্ছে ব্রেন এমন বার্তা দেহে পাঠানোর আগে তাদের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে ফের ট্রেন দুর্ঘটনা

প্রসঙ্গত, গত ১৮ জুন পাঁচ আরোহী নিয়ে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে আটলান্টিক মহাসাগরে ডুব দেয় টাইটান। যাত্রা শুরুর ১ ঘণ্টা ৪৫ মিনিট পর উপরে থাকা জাহাজের সঙ্গে এটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ধারণা করা হচ্ছে, ওই সময়ই ডুবোযানটিতে বিস্ফোরণ হয়। টানা চারদিনের উদ্ধার অভিযান শেষে টাইটানিকের জাহাজের কাছেই টাইটানের ধ্বংসাবশেষ পাওয়া যায়। তখন যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড নিশ্চিত করে, আরোহীদের সবাই নিহত হয়েছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা