ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আসামে ভয়াবহ বন্যায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আসামে ভয়াবহ বন্যায় পানিবন্দি রয়েছে ৯ জেলার চার লক্ষাধিক মানুষ। রাজ্যের বিভিন্ন এলাকায় বন্যায় এ পর্যন্ত ৩ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন : বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথোরিটির (এএসডিএমএ) এক কর্মকর্তা জানান, এবারের বন্যায় রাজ্যের বিভিন্ন অংশে এখন পর্যন্ত ৩ জন প্রাণ হারিয়েছেন।

এএসডিএমএ’র তথ্য অনুযায়ী, বাকসা, বরপেটা, দারং, ধুবড়ি, গোলপাড়া, কামরুপ, লখিমপুর, নলবাড়ি এবং উদালগুড়ি জেলার ৪ লাখ ৭ হাজার ৭০০ জনের বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব জেলায় ১০১ টি ত্রাণ শিবির পরিচালনা করছে প্রশাসন। সেখানে ৮১ হাজার ৩৫২ জন বন্যার্ত মানুষ আশ্রয় নিয়েছেন।

আরও পড়ুন : এক্সপ্রেসওয়েতে পুলিশসহ নিহত ২

এছাড়া ৫ টি জেলায় ১১৯ টি ত্রাণ বিতরণ কেন্দ্র চালু করেছে রাজ্য কর্তৃপক্ষ।

এএসডিএমএ কর্মকর্তা জানান, কিছু এলাকায় পানির স্তর নিচে নামতে শুরু করেছে। তবে এখনও আসামের ১ হাজার ১১৮ টি গ্রাম পানির নিচে। এতে ৮ হাজার ৪৬৯ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সাথে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে বাকসা, বরপেটা, সোনিতপুর, ধুবড়ি, কামরূপ, কোকরাঝাড়, নলবাড়ি, সাউথ সালমারা ও উদালগুড়ি জেলায়।

আরও পড়ুন : জা‌তিসংঘের নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ

করিমগঞ্জের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধসের ঘটনাও ঘটেছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, বিভিন্ন এলাকায় বাঁধ, রাস্তা, সেতু এবং অন্যান্য অবকাঠামো বন্যার স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে। দারাং জেলায় অনেক শহরাঞ্চলও প্লাবিত হয়েছে।

আসাম কর্তৃপক্ষ বলছে, তেজপুর এবং নেয়ামতিঘাটে ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সূত্র : পিটিআই

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা