সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টের জেল

আন্তর্জাতিক ডেস্ক: হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান ওরল্যান্ডো হার্নান্দেজকে মাদক পাচারের অপরাধে ৪৫ বছর কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত।

আরও পড়ুন: পাকিস্তানে তীব্র গরমে ৫ শতাধিক মৃত্যু

বুধবার নিউ ইয়র্কের ম্যানহাটন ফেডারেল আদালতের বিচারক কেভিন ক্যাস্টেল তাকে এই সাজা দিয়েছেন।

দক্ষিণ আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক চোরাচালানের জন্য হন্ডুরাসকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে আসছে অপরাধীরা। হার্নান্দেজ ক্ষমতায় থাকাকালীন সময়ে মাদক চোরাকারবারি চক্রের সঙ্গে জড়িত থেকে যুক্তরাষ্ট্রে মাদক পাচার করেছিলেন বলে অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, হার্নান্দেজ সামরিক ও জাতীয় পুলিশ বাহিনীকে ব্যবহার করে কোকেন-সহ বিভিন্ন মাদক পাচার করেছিলেন যুক্তরাষ্ট্রে।

আরও পড়ুন: বলিভিয়ায় সেনা অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ

২০২২ সালের ফেব্রুয়ারিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও ব্লিঙ্কেন বলেছিলেন, আমাদের কাছে নির্ভরযোগ্য প্রতিবেদন রয়েছে যে হন্ডুরাসের এই নেতা দুর্নীতি ও মাদক পাচারের সঙ্গে জড়িত। এর মাধ্যমে অবৈধ অর্থ আয় করেছেন। যা ব্যবহারে করেছেন রাজনৈতিক প্রচারণায়।

উল্লেখ্য, ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত হন্ডুরাসের প্রেসিডেন্ট ছিলেন হার্নান্দেজ। ক্ষমতা হারানোর পরে সে দেশের সরকারের সহায়তায় মাদক পাচারে অভিযুক্ত সাবেক প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়েছিল। বর্তমানে তিনি নিউ ইউর্কের ব্রুকলিন কারাগারে বন্দি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা