সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

কেনিয়ায় কর বিরোধী বিক্ষোভে নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক : কেনিয়ায় কর বৃদ্ধি সংক্রান্ত আইনের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভে ২২ জন নিহত হয়েছে।

আরও পড়ুন : পাকিস্তানে ৯ জনকে গুলি করে হত্যা

মঙ্গলবার (২৫ জুন) দেশটির রাজধানী নাইরোবির রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ। এদিন সংসদে কর বৃদ্ধির আইন পাস করা হয়। এরপরই বিক্ষোভের তীব্রতা বৃদ্ধি পায়। অনেক বিক্ষোভকারী সংসদের ভেতর ঢুকে পড়েন। তাদের আটকাতে সরাসরি গুলি ছোড়ে পুলিশ। এতে এত মানুষ হতাহত হয়েছেন।

দেশটির সরকারের অর্থায়নে পরিচালিত মানবাধিকার সংস্থা জানায়, এটি কেনিয়ায় বিক্ষোভে একদিনে সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর ঘটনা। কেন এত মানুষ মারা গেলেন সেটির কারণ খুঁজে বের করার প্রতিশ্রুতি দিয়েছে তারা।

আরও পড়ুন : গাজায় নিহত বেড়ে ৩৭,৬৫৮

সংস্থাটির চেয়ারম্যান রোজালিন ওদেদে বলেন, “আমরা ২২ জনের মৃত্যুর তথ্য রেকর্ড করেছি। আমরা এ নিয়ে তদন্ত করব।”

২২ জনের মধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে রাজধানী নাইরোবিতে। দেশের অন্যান্য জায়গায় বিক্ষিপ্ত বিক্ষোভ হলেও নাইরোবির বিক্ষোভকারীরা সহিংস হয়ে পড়েন। এরপরই তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

আরও পড়ুন : ভারতে নতুন স্পিকার ওম বিড়লা

এদিকে গত সপ্তাহে শুরু হওয়া এই বিক্ষোভ-সমাবেশ দেশটির সরকারকে বেকায়দায় ফেলেছে। কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো গত সপ্তাহের শেষের দিকে বলেছিলেন, তিনি বিক্ষোভকারীদের সাথে কথা বলতে প্রস্তুত।

কিন্তু মঙ্গলবার স্থানীয় সময় বিকেলের দিকে নাইরোবিতে উত্তেজনা ব্যাপক বৃদ্ধি পায়। বিক্ষোভে অংশ নেওয়া হাজার হাজার মানুষ পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপের পাশাপাশি ব্যারিকেড ভেঙে সংসদ ভবনে ঢোকার চেষ্টা করেন। সেসময় এমপিরা কর বৃদ্ধির প্রস্তাবের একটি বিতর্ক করছিলেন। সংসদ অধিবেশন চলাকালীন বিক্ষোভকারীরা সংসদ ভবনে হামলার চেষ্টা করেন। পরে পুলিশ সংসদ ভবনের বাইরে জনতার ওপর গুলি চালায়।

গুলি চালানো সত্ত্বেও বিক্ষোভকারীরা ভেতরে ঢুকে পড়ায় এমপিরা পার্লামেন্টের বেজমেন্টে গিয়ে আশ্রয় নেন। বিক্ষোভকারীদের কারণে তারা এখনো সেখানে আটকে ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা