সংগৃহীত
আন্তর্জাতিক

গাজায় নিহত বেড়ে ৩৭,৬৫৮

আন্তর্জাতিক ডেস্ক: গাজার মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি বোমা হামলায় নিহত শিশু সন্তানকে বিদায় জানাচ্ছেন ১জন মা। গাজার ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ছাড়িয়ে গেছে ৩৭,৬৫০ জন। এছাড়াও গত বছরের অক্টোবর থেকে চলা এ হামলায় আহত হয়েছেন আরও ৮৬,০০০ বেশি ফিলিস্তিনি।

আরও পড়ুন: ভারতে নতুন স্পিকার ওম বিড়লা

মঙ্গলবার (২৫ জুন) রাতে ১ প্রতিবেদনে এই তথ্যটি জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া।

এ সময় প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে ৩৭,৬৫৮ জনে পৌঁছেছে বলে উপত্যকাটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে।

গাজার মন্ত্রণালয়ের ১ বিবৃতিতে জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আরও ১৩৯ জন আহত হয়েছে। এছাড়াও ২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিনি-ইসরায়েল সংঘর্ষ শুরু হওয়ার পর থেকেই গাজায় মোট আহতের সংখ্যা ৮৬,২৩৭ জনে পৌঁছেছে।

আরও পড়ুন: রাশিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৮

মঙ্গলবার গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ ১ প্রেস বিবৃতিতে নিজেদের পরিষেবাগুলো চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম সরবরাহের তীব্র ঘাটতির বিষয়ে সতর্ক করেছে। এই বিবৃতিতে আন্তর্জাতিক সংস্থাগুলোকে দ্রুত হস্তক্ষেপ করতে ও রোগী এবং আহতদের জীবন বাঁচাতে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহের আহ্বান জানান।

এ সময় পৃথক ১ বিবৃতিতে হামাস ইসরায়েলি সরকারকে অভিযুক্ত করে বলেছে যে, ফিলিস্তিন ইচ্ছাকৃতভাবে নিরপরাধ বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করছে এবং তাদের বিরুদ্ধে সবচেয়ে ভয়াবহ গণহত্যা চালিয়ে সকল ধরনের আন্তর্জাতিক আইন, রীতিনীতি এবং মানবিক মূল্যবোধকে চ্যালেঞ্জ করে চলেছে।

এটি মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এ ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছেন।

আরও পড়ুন: হানিয়া পরিবারের ১০ সদস্যসহ ২৮ জনকে হত্যা

উল্লেখ্য, গত শনিবার (৭ অক্টোবর) ২০২৩ এ হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকেই ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে তারা। ইসরায়েলি এ হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস হয়ে গেছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা