ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

পুতিনের পতন শুরু হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মিখাইল কেসিয়ানভ বলেছেন, ওয়াগনার বাহিনীর বিদ্রোহের মধ্য দিয়ে পুতিনের পতনের সূত্রপাত হয়েছে।

আরও পড়ুন: কানাডায় মেয়র প্রার্থী কুকুর!

তিনি বলেন, পুতিনের পতন শুরু হয়েছে। এ মুহূর্তে বড় রকমের সমস্যায় আছেন তিনি। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

মিখাইল কেসিয়ানভ বলেন, পুতিনের টনক নাড়িয়ে ফেলেছিলেন ওয়াগনার বাহিনীর প্রধান। এজন্য প্রিগোজিনের জীবন এখন হুমকির মুখে।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে ফের ট্রেন দুর্ঘটনা

ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিন এখন কোথায় যাবেন, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তিনি আপাতত বেলারুশে যাবেন। এরপর আফ্রিকায় গিয়ে কোনো একটা জঙ্গলে হয়তো বসবাস শুরু করবেন। তবে পুতিন তাকে ছেড়ে দেবেন না। পুতিন কাউকে ক্ষমা করেন না।

উল্লেখ্য, কেসিয়ানভ ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত পুতিন সরকারের প্রধানমন্ত্রী ছিলেন। এরপর তাকে বরখাস্ত করা হয়। পরে প্রেসিডেন্ট পুতিনের অন্যতম একজন সমালোচক বনে যান তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা