ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

মিসরের রাষ্ট্রীয় খেতাব পেলেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক : মিসরের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব ‘অর্ডার অব নীল’ পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন : পুতিনের পতন শুরু হয়েছে

রোববার (২৫ জুন) মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি মোদির গলায় খেতাব পরিয়ে দেন।

দুই দিনের মিশর সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ২৬ বছরের মধ্যে— নরেন্দ্র মোদিই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি দ্বিপক্ষীয় সফরে মিসর গেছেন।

মিশরের প্রধানমন্ত্রী মোস্তাফা মডবাউনের উদ্যোগে এদিন মোদী নীল নদের পশ্চিমতীরে যান। সেখানেই পাথুরে মালভূমিতেই রয়েছে বিশ্ববিখ্যাত গিজার পিরামিড। এই পিরামিড হলো মিশরের বৃহত্তম পিরামিড। এটি ফ্যারাও খুফুর সমাধিস্থল।

এদিকে, ভারতীয় প্রধানমন্ত্রী মোদি মিসরের রাজধানী কায়রোর প্রাণকেন্দ্রে অবস্থিত ১ হাজারেরও বেশি পুরোনো আল-হাকিম মসজিদের নির্মাণশৈলির প্রশংসা করেন।

১৩ হাজার ৫৬০ বর্গমিটার বিস্তৃত মসজিদটি ভারতের দাউদি বোহরা কমিউনিটির সহায়তায় কিছুটা পুননির্মাণ ও সংস্করণ করা হয়। ১৯৭০ সালে সংস্কারের পর এখন পর্যন্ত এই কমিউনিটিই মসজিদটির দেখভালের দায়িত্বে আছে।

আরও পড়ুন : যাত্রীদের অল্প কষ্টে মৃত্যু হয়েছে

মিসরে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত অজিত গুপ্তে বলেছেন, ‘দাউদি বোহরা কমিউনিটির সঙ্গে মোদির গভীর সম্পর্ক রয়েছে। কারণ তাদের অনেকেই ভারতের গুজরাটে বসবাসন করেন।’

এর আগে, দিনের শুরুতে মিশরের এগারো শতকের আল-হাকিম মসজিদ ও কায়োর হেলিওপোলিস কমনওয়েলথ যুদ্ধ সমাধি ও স্মৃতিস্তম্ভ দেখতে যান ভারতীয় প্রধানমন্ত্রী।

নরেন্দ্র মোদি যে যুদ্ধ সমাধিতে গিয়েছিলেন সেখানে ৪ হাজার ভারতীয় সেনাদের স্মরণে স্মৃতিস্তম্ভ রয়েছে। প্রথম বিশ্বযুদ্ধে মিসর ও ফিলিস্তিনে যুদ্ধ করতে গিয়ে প্রাণ হারান তারা।

আরও পড়ুন : কানাডায় মেয়র প্রার্থী কুকুর!

এই সফরের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এদিন মোদীকে গিজার পিরামিড সম্পর্কে খুঁটিয়ে খুঁটিয়ে অনেক কিছু জানতে দেখা গেছে।

প্রসঙ্গত, মিসরের প্রেসিডেন্ট আল সিসি সেপ্টেম্বরে জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে যাবেন। এবারের সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে তাকে আমন্ত্রণ জানিয়েছেন মোদি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা