ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

টোঙ্গায় ৭.২ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র টোঙ্গার কাছে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১৬৭ কিলোমিটার গভীরে।

আরও পড়ুন : সুনামগঞ্জে বন্যার শঙ্কা

শুক্রবার (১৬ জুন) ভূমিকম্পটি আঘাত হানে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্স বলছে, শুক্রবার দক্ষিণ প্রশান্ত মহাসাগরের টোঙ্গার কাছে ৭.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)।

আরও পড়ুন : কানাডায় সড়ক দুর্ঘটনা, নিহত ১৫

ইউএসজিএসর তথ্য অনুসারে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল টোঙ্গার প্রায় ২৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১৬৭.৪ কিলোমিটার গভীরে।

মার্কিন সুনামি সতর্কীকরণ সংস্থা দ্য ইউএস সুনামি ওয়ার্নিং সিস্টেম জানিয়েছে, এ ভূমিকম্পের ফলে মার্কিন পশ্চিম উপকূল, ব্রিটিশ কলাম্বিয়া বা আলাস্কায় সুনামির কোনও আশঙ্কা নেই।

আরও পড়ুন : বিদ্যুৎশূন্য গুজরাটের ১ হাজার গ্রাম

এছাড়া অস্ট্রেলিয়ার ব্যুরো অব মেটিওরোলজি জানায়, অস্ট্রেলিয়ায়ও সুনামির কোনও হুমকি নেই।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) প্রাথমিকভাবে ফিজি দ্বীপপুঞ্জের দক্ষিণাঞ্চলের কাছে ৭ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে রিপোর্ট করেছে।

এর আগে গত মে মাসের দ্বিতীয় সপ্তাহে টোঙ্গায় ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল, যার গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ২১০ কিলোমিটার গভীরে।

আরও পড়ুন : বগুড়ায় সড়ক দুর্ঘটনা, নিহত ৩

অবশ্য শক্তিশালী ঐ ভূমিকম্পের কারণে সে সময়ও কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।

প্রসঙ্গত, গত বছরের জানুয়ারির শুরুর দিকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এ দেশটির সমুদ্রতলের আগ্নেয়গিরিতে প্রচণ্ড বিস্ফোরণের পর অগ্নুৎপাত শুরু হয়। এতে দেশটিতে সুনামিও আঘাত হানে। এ ঘটনায় টোঙ্গায় এক ব্রিটিশ নাগরিকসহ কমপক্ষে ৩ জন নিহত হন।

আরও পড়ুন : সাবেক আইএসআই প্রধান গ্রেফতার!

সে সময় ঐ আগ্নেয়গিরির অগ্নুৎপাতের প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায় হাজার মাইল দূরের যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ডেও।

টোঙ্গায় সমুদ্রের তলদেশে অগ্নুৎপাতের কারণে পেরুর রাজধানী লিমার কাছের সমুদ্র সৈকতে হঠাৎ অস্বাভাবিক পানির ঢেউয়ের তোড়ে সে সময় ২ জন ভেসে যান। অগ্নুৎপাত এবং সুনামির আঘাতের পর থেকে প্রায় প্রতিদিনই দেশটিতে ভূমিকম্প অনুভূত হচ্ছে বলে সে সময় জানিয়েছিল ইউএসজিএস।

সান নিউজে/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা