ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

সাবেক আইএসআই প্রধান গ্রেফতার!

আন্তর্জাতিক ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তান সেনাবাহিনীর সাবেক আন্তঃবাহিনী গোয়েন্দা সংস্থার (আইএসআই) মহাপরিচালক লে. জেনারেল অব. ফয়েজ হামিদকে গ্রেফতারের তথ্য ঢালাওভাবে প্রচার হয়েছে। তবে সূত্র জানিয়েছে খবরটি সত্য নয়।

আরও পড়ুন: হজযাত্রীদের জন্য বিশেষ প্রদর্শনী

বুধবার (১৪ জুন) কয়েকটি সামাজিক মাধ্যমে খবর প্রকাশিত হয় যে জেনারেল ফয়েজকে তার হোমটাউন চকওয়ালের বাসভবনে গৃহবন্দী করা হয়েছে।

গত ৯ মে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেফতার হওয়ার পর সেনাবাহিনীর ওপর হামলার সাথে তার সম্পৃক্ততা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে।

তবে লে. জেনারেল অব. ফয়েজ হামিদ’র সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

আরও পড়ুন: পটুয়াখালীতে ৩২ জেলে আটক

আইএসআই’র দায়িত্ব পালনকালে জেনারেল (অব.) ফয়েজের ভূমিকার কারণে বার বার আলোচনায় থাকছেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে তার ঘনিষ্ঠতা নিয়েও বেশ আলোচনা হচ্ছে।

পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান দায়িত্ব গ্রহণ করার পর অবসরগ্রহণ করেন তিনি। তবে অবসরগ্রহণের পরও তাকে নিয়ে আলোচনা চলছে।

আরও পড়ুন: ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

লে. জেনারেল অব. ফয়েজ হামিদ এখনও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পরামর্শ দিয়ে থাকেন বলে অনেকেই দাবি করছেন। সূত্র : জিও নিউজ

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা