ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

ক্ষমতায় এলে দুর্নীতি খুঁজে বের করব

আন্তর্জাতিক ডেস্ক: ক্ষমতায় গেলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পরিবারের দুর্নীতি নিয়ে অনুসন্ধান চালাবেন বলে জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি একজন স্পেশাল কাউন্সেলও নিয়োগ করবেন তিনি।

আরও পড়ুন: সাবেক আইএসআই প্রধান গ্রেফতার!

মঙ্গলবার (১৩ জুন) ফ্লোরিডার মিয়ামির আদালতে একটি ফৌজদারি মামলায় হাজির হওয়ার পর নিউ জার্সিতে ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাবে এক বক্তৃতায় ট্রাম্প তার বিরুদ্ধে আনিত সব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন।

বাইডেন পরিবারকে দুর্নীতিপরায়ণ উল্লেখ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি ক্ষমতায় আসলে দেশের ইতিহাসে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্ট বাইডেন এবং তার পরিবারের দুর্নীতি নিয়ে তদন্ত করব।

আরও পড়ুন: হজযাত্রীদের জন্য বিশেষ প্রদর্শনী

তিনি আরও বলেন, একজন স্পেশাল কাউন্সেল নিয়োগ করা হবে। আপনারা একজনের নাম বলুন।’ তার এই বক্তব্যের পর ‘বাইডেনকে জেলবন্দি করো’ শীর্ষক স্লোগান দেন আগতরা সমর্থকরা।

ডোনাল্ড ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট বাইডেন কেবল দুর্নীতির জন্যই বিখ্যাত হয়ে থাকবেন না, মার্কসবাদীদের নিয়ে আমেরিকার গণতন্ত্র ধ্বংসের জন্যও পরিচিত হয়ে থাকবেন তিনি।

সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, যারা আমার স্বাধীনতাকে কেড়ে নিতে চায় তাদের স্বাধীনতাও কেড়ে নেওয়া হবে।

আরও পড়ুন: পটুয়াখালীতে ৩২ জেলে আটক

হিলারি ক্লিনটন এবং জো বাইডেন আইন ভাঙলেও তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়নি বলে দাবি করেন ডোনাল্ড ট্রাম্প।

তিনি আরও অভিযোগ করেন, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং জর্জ ডব্লিউ বুশ পরমাণু অস্ত্রের কোড এবং ২২ মিলিয়ন ইমেইল হারিয়েছিলেন। সূত্র: উইওন নিউজ

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা