ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

পেরুতে ৩৪০৬ নারী নিখোঁজ!

আন্তর্জাতিক ডেস্ক: ল্যাটিন আমেরিকার দেশ পেরুতে বিগত কয়েকবছর ধরেই দলে দলে নারীরা নিখোঁজ হচ্ছেন। দেশটিতে চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চার মাসে তিন হাজার ৪০৬ জনের বেশি নারী নিখোঁজ হয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপির।

আরও পড়ুন: ভূমিকম্পে কাঁপল দক্ষিণ আফ্রিকা

শনিবার (১০ জুন) পেরুর ন্যায়পাল কার্যালয় এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে জানানো হয়, ২০২৩ সালের প্রথম ৪ মাসে পেরুতে ৩ হাজার ৪০৬ নারীর নিখোঁজ হওয়ার অভিযোগ করা হয়েছে। নিখোঁজ হওয়ার জিডির তদন্তে এখন পর্যন্ত এক হাজার ৯০২ জনকে খুঁজে পাওয়া গেছে এবং এক হাজার ৫০৪ জন এখনও নিখোঁজ রয়েছেন।

পেরুর ন্যায়পাল দপ্তরের উপপ্রধান ইসাবেল অরটিজ এ বিষয়ে বলেন, পেরুর অবস্থা, অর্থাৎ নারীদের এভাবে নিখোঁজ হওয়ার বিষয়টিকে আশু ভয়াবহ বিপদের একটি পরিস্থিতি হিসেবে চিহ্নিত করা হবে।

আরও পড়ুন: ‘বিপর্যয়’ আঘাত হানবে ১৫ জুন

৩ কোটি ৩০ লাখ জনসংখ্যার দেশটিতে এ ধরনের ঘটনা প্রতিবছরই ঘটে চলছে। কিন্তু রাষ্ট্র তা রোধ করার জন্য পদক্ষেপ নিচ্ছে না।

দেশটির পুলিশ ও প্রসিকিউটর অফিসের কর্মকর্তারা মনে করেন, এসব নারী স্বেচ্ছায় পালিয়ে গেছেন । তাই তারা অনেক মামলার পর্যাপ্ত তদন্ত করে না। এ অভিযোগ দেশটির নারীবাদী বিভিন্ন এনজিওর। পেরুতে নারী নিখোঁজের বিষয়টি অনেকটা চরম আকারে এখন।

আরও পড়ুন: সুইডেনে বন্দুক হামলায় নিহত ১

২০২২ সালে পাঁচ হাজার ৩৮০ জনের বেশি নারী নিখোঁজ হয়েছিলেন, যাদের বেশিরভাগই মেয়ে ও কিশোরী। অবশ্য এই সংখ্যা ২০২১ সালের তুলনায় ৯ দশমিক ৭ শতাংশ কম।

চলতি বছরের প্রথম চার মাসেই নিখোঁজের সংখ্যা সাড়ে ৩ হাজারের কাছাকাছি পৌঁছেছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা