ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বিপর্যয়’ আঘাত হানবে ১৫ জুন

আন্তর্জাতিক ডেস্ক : আরব সাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ ঘণ্টায় ৫ কিলোমিটার গতিতে এগিয়ে ও উত্তরপূর্ব দিকে সরে গিয়ে অতি মারাত্মক ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর।

আরও পড়ুন : সয়াবিনের দাম কমলো ১০ টাকা

রোববার (১১ জুন) টুইটারে এক বার্তায় সংস্থাটি জানায়, ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ ভারতের মুম্বাই থেকে পূর্ব-দক্ষিণপূর্ব দিক থেকে ৬০০ কিলোমিটার এবং পাকিস্তানের করাচি থেকে ৮৩০ কিলোমিটার দক্ষিণ দিকে অবস্থান করছিল।

আগামী ১৫ জুন এটি অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে পাকিস্তান এবং তৎসংলগ্নীয় সৌরাষ্ট্র এবং কুচ উপকূলের দিকে পৌঁছাতে পারে। ঘূর্ণিঝড়টি খুব দ্রুত সময়ের মধ্যে শক্তি সঞ্চার করছে।

আরও পড়ুন : দেশজুড়ে বৃষ্টিপাতের আভাস!

ভারতীয় আবহাওয়া দপ্তরের তথ্য মতে, যখন একটি নিম্নচাপের ৩ মিনিটের গড় বাতাসের গতিবেগ ৬৩-৮৮ কিলোমিটারের মধ্যে হয়, তখন এটিকে ঘূর্ণিঝড় হিসেবে ধরা হয়।

বাতাসের গতিবেগ ৮৯-১১৭ কিলোমিটার হলে প্রবল ঘূর্ণিঝড়, বাতাসের গতিবেগ ১১৮-১৬৫ কিলোমিটার হলে অতি প্রবল এবং বাতাসের গতিবেগ ১৬৬-২২০ কিলোমিটার হলে অতি মারাত্মক ঘূর্ণিঝড় হিসেবে ধরা হয়।

আরও পড়ুন : ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রোববার ঘূর্ণিঝড় বিপর্যয়ের বাতাসের গতিবেগ ১৬৬-২২০ কিলোমিটারের মধ্যে পৌঁছেছে।

এদিকে ঘূর্ণিঝড়টি শক্তি ধরে রাখায় পাকিস্তানের করাচি পোর্ট ট্রাস্ট (কেপিটি) ‘রেড অ্যালার্ট’ জারি করেছে।

আরও পড়ুন : ঢাকার বায়ুমানে অবনতি

শনিবার (১০ জুন) পাকিস্তানের সংবাদ মাধ্যম এআরওয়াই নিউজ জানায়, ঘূর্ণিঝড়টি বন্দর থেকে ৯০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। এছাড়া বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৫ নটিক্যাল মাইল হলেই করাচি বন্দরে সব ধরনের জাহাজ ও নৌযান চলাচল বন্ধ থাকবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

খবর : এনডিটিভি

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা