ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

সুইডেনে বন্দুক হামলায় নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক: সুইডেনের স্টকহোমে বন্দুক হামলার ঘটনায় ১৫ বছর বয়সী এক কিশোর নিহত ও আরও তিনজন আহত হয়েছে।

আরও পড়ুন: কাজাখস্তানে দাবানল, নিহত ১৪

শনিবার (১০ জুন) স্থানীয় সময় স্টকহোমে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। তবে কী কারণে ওই হামলার ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়।

এএফপির এক প্রতিবেদনে হতে জানা যায়, স্থানীয় সময় শনিবার সন্ধ্যার আগে স্টকহোমের দক্ষিণাঞ্চলে গোলাগুলির খবর পায় পুলিশ।

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করেন। কাছাকাছি অপর একটি জায়গা থেকে আরও একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

আরও পড়ুন: পাকিস্তানে ভারী বর্ষণে নিহত ২৫

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই এক কিশোর প্রাণ হারায়।

দেশটির স্টকহোম পুলিশের মুখপাত্র টোয়ে হ্যাগ বলেন, গোলাগুলিতে যে নিহত হয়েছে সে একজন ১৫ বছর বয়সী কিশোর।

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ১৫ বছর বয়সী আরও এক কিশোর আহত হয়েছে। এছাড়া ৪৫ এবং ৬৫ বছর বয়সী এক পুরুষ ও এক নারীও আহত হয়েছেন। হামলার ঘটনার প্রায় এক ঘণ্টা পর সন্দেহভাজন দুজনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: ৩ এমপির পদত্যাগ, বিপাকে সুনাক

পুলিশ আরও জানায়, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। এর আগে গত শুক্রবার (৯ জুন) স্টকহোমে পৃথক দুটি গোলাগুলির ঘটনায় আরও তিনজন আহত হয়।

প্রসঙ্গত, সুইডেনে গত কয়েক বছরে গোলাগুলি এবং বোমা হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, দেশটিতে ২০২২ সালে ৩৯১টি গোলাগুলির ঘটনা ঘটেছে। এর মধ্যে ৬২টিই ছিল প্রাণঘাতী।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা