ফাইল ছবি
আন্তর্জাতিক

মাছ ধরতে গিয়ে ৪ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার কুইবেক প্রদেশে নদীর তীরে মাছ ধরতে গিয়ে জোয়ারে ভেসে যাওয়ার পর ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ১ জন।

আরও পড়ুন : জামিন পেলেন বাবুল আক্তার

রোববার (৪ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্স বলছে, কানাডার কুইবেক প্রদেশের সেন্ট লরেন্স নদীর তীরে মাছ ধরতে গিয়ে ১১ জন লোক জোয়ারে ভেসে যাওয়ার পর ৪ শিশু মারা গেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ঐ দলের ১ জন ব্যক্তি নিখোঁজ হয়েছেন।

আরও পড়ুন : সৌদি পৌঁছেছেন ৫০০১৪ হজযাত্রী

প্রতিবেদনে বলা হয়, নিহত ঐ ৪ শিশুর সকলেরই বয়স ১০ বছরের বেশি এবং জোয়ারে ভেসে যাওয়ার ঘটনার পর কুইবেক সিটির উত্তরে পোর্টনিউফ সুর মের এলাকায় নদীর তীরে তাদের অচেতন অবস্থায় পাওয়া যায়। তাদেরকে উদ্ধার করে ঐ অঞ্চলের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে ৪ জনকেই মৃত বলে নিশ্চিত করা হয়।

এ ঘটনায় ৩০ বছরের বেশি বয়সী একজন ব্যক্তি নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন : যেসব স্থানে বৃষ্টির সম্ভাবনা

জোয়ারে ভেসে যাওয়ার ঘটনার পর রাত ২ টায় জরুরি পরিষেবাগুলোকে ডাকা হয়। পরে তাদের ৫ জনকে পানি থেকে উদ্ধার করা হয়। কানাডার কুইবেক প্রদেশের কোট নর্ড অঞ্চলে ঘটনাটি ঘটেছে।

অঞ্চলটি সেন্ট লরেন্স নদীর উত্তরের তীরজুড়ে অবস্থিত।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা