ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারতে ট্রেন দুর্ঘটনা, মর্মাহত বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

আরও পড়ুন : বাংলাদেশে ইন্টারনেট চালু

এক বিবৃতিতে বাইডেন জানান, ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার খবরে ফার্স্ট লেডি জিল বাইডেন ও আমি মর্মাহত। এ দুর্ঘটনায় যারা প্রিয়জন হারিয়েছেন ও আহত হয়েছেন, তাদের প্রতি আমাদের সমবেদনা রইলো। এ ঘটনায় ভারতের জনগণের পাশাপাশি যুক্তরাষ্ট্রের জনগণও শোকাহত।

শুক্রবার (২ জুন) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ভারতের উড়িষ্যা রাজ্যের বালেশ্বরের বাহাঙ্গাবাজার স্টেশনের কাছে ৩ টি ট্রেনের সংঘর্ষ হয়।

আরও পড়ুন : হবিগঞ্জে সড়ক দুর্ঘটনা, নিহত ৩

এএফপি ও এএনআইয়ের খবর অনুযায়ী, এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৮ জনে। এছাড়া আহতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। গত ৩ দশকের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা বলা হচ্ছে।

প্রাথমিক তদন্ত জানা গেছে, সংকেতে বিভ্রাট থেকে এ দুর্ঘটনা ঘটেছে। ভারতের রেল কর্তৃপক্ষের প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে, কলকাতা থেকে চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেসকে মূল লাইন দিয়ে চলে যাওয়ার সংকেত দেওয়ার পরই আবার সংকেত তুলে নেওয়া হয়।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

এর পরপরই ট্রেনটি তখন স্টেশন এলাকার বাড়তি লাইনে (লুপ লাইন) ঢুকে গিয়ে সেখানে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনে ধাক্কা দেয়। এ সময় সংঘর্ষে করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিন মালগাড়ির ওপরে উঠে যায়। ট্রেনটির ২৩ টি বগির মধ্যে ১৫ টি বগি লাইন থেকে ছিটকে পাশের ডাউন লাইনে ও নর্দমার মধ্যে গিয়ে পড়ে। তখন পাশের লাইন দিয়ে আসছিল বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস।

করমণ্ডল এক্সপ্রেসের লাইনচ্যুত বগিগুলো ডাউন লাইনের ওপর পড়েছিল। সেগুলোতে ধাক্কা মারে সুপারফাস্ট এক্সপ্রেস। এতে হাওড়াগামী সেই ট্রেনটিরও ২ টি বগি লাইনচ্যুত হয়।

আরও পড়ুন : শীতলক্ষ্যায় জাহাজে বিস্ফোরণ

এদিকে ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, উদ্ধার কাজ শেষ হয়েছে। এ দুর্ঘটনার কারণ জানতে উচ্চ পর্যায়ের তদন্ত চলছে।

এ দুর্ঘটনায় আহতদের মধ্যে ২ বাংলাদেশি নাগরিকের সন্ধান পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন উপহাইকমিশনের মুখপাত্র রঞ্জন সেন। তারা হলেন- রাজশাহীর রাসেলুজ্জামান ও বগুড়ার হাবিবুর রহমান। তারা চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গ থেকে চেন্নাই রওয়ানা হয়েছিলেন।

আরও পড়ুন : যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় ন...

দুর্ঘটনায় ২ জনই মারাত্মকভাবে আহত হন। তাদের উদ্ধার করে উড়িষ্যার বালেশ্বরের ফকির মোহন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের কটকের শ্রীরাম চন্দ্র ভঞ্জ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ফকির মোহন মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের চিকিৎসক টি সুরেশ কুমার গুপ্তা বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রেন দুর্ঘটনায় আহত হয়ে ২ বাংলাদেশি আমাদের এখানে ভর্তি হন। দুজনেরই শরীরের নিচের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ত্বকের অবস্থাও ভালো নয়।

খবর : এনডিটিভি

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা