ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গুলিতে ৩ ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : মিসরের সীমান্তবর্তী এলাকায় বন্দুকধারীর গুলিতে ৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন সেনা আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।

আরও পড়ুন : সাদিক-রুপনের ৯ কর্মী গ্রেফতার

শনিবার (৩ জুন) সকালে গুলিতে একজন পুরুষ এবং নারী সেনা নিহত হন।

পরবর্তীতে সন্দেহভাজন হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়। ঐ সময় সার্চ অপারেশন চালানোর সময় গুলিতে আরেক সেনা নিহত হন। সীমান্তে মাদক চোরাচালানের একটি প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়ার পরই এ ঘটনা ঘটে।

আরও পড়ুন : দেশে আরও নতুন শনাক্ত ৬৫

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রিচার্ড হেকট জানান, অভিযান চালিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৪ লাখ ডলার মূল্যের মাদক বাজেয়াপ্ত করা হয়। ঐ ব্যক্তি একটি সিঁড়ি ব্যবহার করে ইসরায়েল-মিসর সীমান্তের বেড়া টপকান।

কর্নেল জানিয়েছেন, তাদের ধারণা মাদক চোরাচালান এবং সেগুলো বাজেয়াপ্ত করার সাথে এ গোলাগুলির সম্পর্ক রয়েছে।

হামলাকারীর পরিচয় সম্পর্কে কর্নেল রিচার্ড বলেন, এটি আইএসআইএলের (ইসলামিক স্টেট সশস্ত্র গোষ্ঠী) কাজ হতে পারে, কোনো সীমান্তরক্ষীর কাজ হতে পারে, কোনো চোরাকারবারীর কাজ হতে পারে।

আরও পড়ুন : আজ শপথ নিচ্ছেন এরদোয়ান

আমরা এখনো বিষয়টি খুঁজে বের করার চেষ্টা করছি। হামলাকারী কে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, মিসরীয় সেনাবাহিনীর সহায়তায় একটি তদন্ত সম্পন্ন করা হয়েছে।

খবর : বিবিসি

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা