ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জার্মানিতে ফের ধর্মঘটের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানিতে বেতন বাড়ানোর দাবি না মানায় আবারও ধর্মঘটের হুমকি দিয়েছে রেল ও পরিবহন ইউনিয়ন।

আরও পড়ুন : বিদেশ যেতে পারবেন সম্রাট

ট্রেড ইউনিয়ন জানিয়েছে, রেল কর্তৃপক্ষ তাদের বেতন বাড়ানোর দাবি বাতিল করে দিয়েছে।

ফলে খুব তাড়াতাড়ি আবার ধর্মঘট ডাকতে চলেছেন তারা। তবে কবে এ ধর্মঘট হবে, তা ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়নি।

আরও পড়ুন : নামিবিয়ায় পোরিজ খেয়ে ১৩ জনের মৃত্যু

ইউনিয়নের এক শীর্ষ কর্মকর্তা জানান, আমরা বিষয়টি নিয়ে ইউনিয়নের সদস্যদের সাথে আলোচনা করব। এতদিন পর্যন্ত ইউনিয়ন যে ধর্মঘট করেছে, তাকে বলা হচ্ছে ওয়ার্নিং স্ট্রাইক। এবার বড়সড় ধর্মঘটের জন্য সদস্যদের কাছ থেকে অনুমতি চাওয়া হবে।

ইউক্রেন যুদ্ধের পর থেকে জার্মানিতে জিনিসের দাম বেড়েছে। বিশেষ করে বিদ্যুতের মাসুল অনেকটা বেড়ে গেছে। এ আর্থিক চাপের মুখে পড়ে ১ লাখ ৮০ হাজার রেলকর্মী বেতন বাড়ানোর দাবি করছেন।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীকে এরদোয়ানের ফোন

কিন্তু তাদের সব দাবি খারিজ করে দিয়েছে রেল কর্তৃপক্ষ।

ইউনিয়ন জানিয়েছে, রেল কর্তৃপক্ষ তাদের অভিমত থেকে এক চুলও সরতে রাজি নয়। এ অবস্থায় ধর্মঘটে যাওয়া ছাড়া তাদের সামনে আর কোনো রাস্তা নেই।

আরও পড়ুন : বাংলাদেশের বিগত বাজেটসমূহ

আলোচনা থেকে সরে আসার জন্য রেল কর্তৃপক্ষ ও ইউনিয়ন ২ পক্ষেরই কড়া সমালোচনা করেছে যাত্রী সংগঠন।

তারা বলছেন, ২ পক্ষের মধ্যে একটা সমঝোতা হোক। না হলে পুরো বোঝাটা শেষ পর্যন্ত যাত্রীদের ওপর পড়বে। ধর্মঘট হলে যাত্রীরাই সবচেয়ে সমস্যায় পড়বেন।

খবর : ডয়চে ভেলে

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা