ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কানাডায় দাবানল নিয়ন্ত্রণের বাইরে 

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার নোভা স্কোটিয়া প্রদেশের ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে পানি, আকাশ শক্তিসহ সব উপায় ব্যবহার করা হলেও এটি নিয়ন্ত্রণে আসছে না। সামনের কয়েকদিন এ পরিস্থিতি আরও খারাপ হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আরও পড়ুন : জিএমপি কমিশনার হলেন মাহবুব আলম

বুধবার (৩১ মে) ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বুধবার পর্যন্ত নোভা স্কোটিয়ায় ১৩ টি দাবানলের আগুনে পুড়েছে ২০ হাজার হেক্টর অঞ্চল। ইতোমধ্যে ১৩ টি মধ্যে ৩ টি দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। দাবানলের কারণে ঐ প্রদেশের অনেক বাসিন্দা সরে যেতে বাধ্য হয়েছেন।

আরও পড়ুন : ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রদেশটির সবচেয়ে বড় শহর হ্যালিফেক্সের ১৮ হাজার বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দাবানলের ভয়াবহ আগুনে পুড়েছে ২০০ টিরও বেশি অবকাঠামো। যার মধ্যে বেশিরভাগই হলো বাড়ি-ঘর। তবে এ পর্যন্ত কেউ নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।

উষ্ণ, শুষ্ক এবং ঝড়ো আবহাওয়ার কারণে টানটালোন কমিউনিটির কাছে ৮৩৭ হেক্টর দাবানলের আগুন ছড়িয়েছে।

আরও পড়ুন : দেশের ৫২তম বাজেট ঘোষণা আজ

ধারণা করা হচ্ছে, এ সপ্তাহে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে। এতে ক্লান্ত দমকলকর্মীরা সহজেই মুক্তি পাচ্ছেন না।

হ্যালিফ্যাক্সের আঞ্চলিক ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি বিভাগের উপ-প্রধান ডেভ ম্যালড্রাম জানান, দমকলকর্মীরা গত ৪ দিন ধরে প্রায় সবকিছু ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করছেন। কিন্তু বর্তমানে এটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীকে এরদোয়ানের ফোন

আগুন নেভানোর জন্য প্রদেশটির যে সক্ষমতা রয়েছে, সেটি দিয়ে এ দাবানল নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন নোভা স্কোটিয়ার প্রাকৃতিক সম্পদ বিভাগের পরিচালক।

এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, বর্তমানে অবকাঠামো বাঁচানোর বদলে মানুষের জীবন বাঁচানোকে প্রাধান্য দিচ্ছেন তারা।

প্রসঙ্গত, প্রতিবছরই নোভা স্কোটিয়ায় দাবানল দেখা যায়। তবে সেগুলো কয়েকশ একর অঞ্চল পুড়িয়েই নিভে যায়।

আরও পড়ুন : নামিবিয়ায় পোরিজ খেয়ে ১৩ জনের মৃত্যু

কিন্তু রেকর্ড ভাঙা ব্যারিংটন লেকের দাবানল ২০ হাজার একর জায়গা জুড়ে ছড়িয়েছে এবং এটি এখনো ছড়াচ্ছে।

এর আগে নোভা স্কোটিয়ায় সবচেয়ে বড় দাবানল দেখা গিয়েছিল ১৯৭৬ সালে। ঐ বছর ভয়াবহ আগুনে পুড়েছিল ১৩ হাজার হেক্টর অঞ্চল।

খবর : দ্য গার্ডিয়ান

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা