ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

চীন সফরে মার্কিন ধনকুবের ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের দ্বিতীয় অর্থনীতির দেশ চীনে সফর করছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। দীর্ঘ তিন বছরের অধিক সময় পর দেশটিতে এটাই তার প্রথম ভ্রমণ।

আরও পড়ুন : স্ত্রী দ্বিতীয়, বিজয়ীর মুকুট ভাঙলেন স্বামী!

মঙ্গলবার (৩০ মে) স্থানীয় সময় সকালে রাজধানী বেইজিংয়ে পৌঁছান তিনি।

চীনের সাংহাইয়ে অবস্থিত টেসলার বৃহত্তম উৎপাদন কেন্দ্রে তিনি সফর করবেন বলে জানিয়েছে বৃটিশ সংবাদ সংস্থা বিবিসি।

চীনে পা রাখার কয়েক ঘন্টার মধ্যেই বিশ্বের শীর্ষ এই ধনকুবের দেশটির পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংয়ের সঙ্গে সাক্ষাত করেন।

আরও পড়ুন : কাঞ্চনজঙ্ঘায় পর্বতারোহীর মৃত্যু

সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বেশ উত্তেজনা বিরাজ করছে। সে কারণেই হয়তো চীনের এই সফর নিয়ে ব্যক্তিগত ভাবে তেমন একটা প্রচারণা করতে দেখা যায়নি তাকে।

এমনকি বুধবার (৩১ মে) বেইজিংয়ের একটি হোটেল থেকে ইলন মাস্ক যখন বেরিয়ে যাচ্ছিলেন সে সময় চীনে তার ভ্রমণের পরিকল্পনার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলেও কোনও মন্তব্য করেননি তিনি।

এদিন চীনের শিল্পমন্ত্রী জিন ঝুয়াংলংয়ের সঙ্গে দেখা করেন ইলন মাস্ক এবং বৈদ্যুতিক যানবাহনের উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেন।

আরও পড়ুন : ইউক্রেনের পাল্টা হামলায় নিহত ৫

এদিকে মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশটিতে গাড়ি নির্মাণের ব্যবসা আরও সম্প্রসারণ করতে চান ইলন মাস্ক।

মার্কিন যুক্তরাষ্ট্রের পর টেসলার সবচেয়ে বড় বাজার হচ্ছে চীন। তবে টেসলার পক্ষ থেকে এ বিষয়ে তেমন কিছু জানানো হয়নি।

ইলন মাস্ক সাধারণত দিনে বেশ কয়েকবার টুইট করেন। কিন্তু চীনে পা রাখার পর থেকে তাকে সেভাবে টুইট করতেও দেখা যায়নি।

আরও পড়ুন : নিউজিল্যান্ড ৬.২ মাত্রার ভূমিকম্প

২০১৯ সালের জানুয়ারিতে সাংহাইতে তথাকথিত গিগাফ্যাক্টরি তৈরি করা শুরু করে টেসলা। যুক্তরাষ্ট্রের বাইরে এটাই ছিল টেসলার প্রথম উৎপাদন কেন্দ্র।

চীনের নির্মিত প্রথম গাড়ি সে বছরের শেষের দিকে বাজারে আসে যা এই মার্কিন কোম্পানির জন্য একটি বড় মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে।

টেসলার পক্ষ থেকে এর আগে গত মাসে জানানো হয় যে, চীনে তারা একটি নতুন কারখানা নির্মাণের পরিকল্পনা করছে। সাম্প্রতিক সময়ে ইলেক্ট্রিক গাড়ির বাজারে নেতৃত্ব দিচ্ছে টেসলা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা