আন্তর্জাতিক

ইউক্রেনের পাল্টা হামলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের লুহানস্ক অঞ্চলে রাশিয়ার নিয়ন্ত্রিত এলাকায় ইউক্রেনের গোলাবর্ষণে ৫ জন নিহত হয়েছেন। এছাড়া ইউক্রেনের ড্রোনে রাশিয়ার দক্ষিণাঞ্চলের একটি তেল শোধনাগারে আগুন ধরে গেছে।

আরও পড়ুন : ড. ইউনূসের করফাঁকি প্রমাণিত

বুধবার (৩১ মে) মেসেজিং অ্যাপ টেলিগ্রামে রাশিয়ার নিয়োগকৃত আঞ্চলিক গভর্নর ভায়াচেস্লাভ গ্লাদকভ বিষয়টি নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের গোলা এক সপ্তাহের মধ্যে তৃতীয়বার সীমান্তের কাছে একটি রুশ শহরেও আঘাত হেনেছে, যা বেশ কয়েকটি ভবন ও গাড়ি ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি চারজনকে আহত হয়েছেন।

আরও পড়ুন : কাউকে জিতিয়ে দেওয়া ইসির দায়িত্ব নয়

অঞ্চলটিতে রাশিয়ার নিয়োগ দেওয়া কর্মকর্তারা জানিয়েছেন, মস্কোর একাধিক ভবনে হামলার উদ্দেশ্যে ইউক্রেনের ড্রোন পাঠানো নিয়ে ক্রেমলিনের অভিযোগের পর দিন লুহানস্কের কারপাতি গ্রামে রাতে যুক্তরাষ্ট্রের বানানো হিমারস রকেট লঞ্চার দিয়ে ছোড়া কিয়েভের গোলায় পাঁচজন নিহত ও ১৯ জন আহত হয়েছেন.

গভর্নর ভায়াচেস্লাভ গ্লাদকভ বলেছেন, ইউক্রেনের গোলা খারকিভ অঞ্চল সংশ্লিষ্ট সীমান্তের প্রায় ৭ কিলোমিটার উত্তরে অবস্থিত রুশ শহর শেবেকিনোতেও আঘাত হেনেছে।

আরও পড়ুন : সঞ্চয়পত্রে নির্ভরতা কমাচ্ছে সরকার

তিনি আরও বলেন, গোলা ৮ তলা একটি ভবনের ছাদ ও জানালা, চারটি বাড়ি, একটি স্কুল ও আরও কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত করেছে, দুজনকে হাসপাতালে পাঠান হয়েছে।

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কোন্দ্রাতিয়েভ বলেন, আফিপস্কি তেল শোধনাগারে আগুন ধরে যায়।

আরও পড়ুন : পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

তিনি বলেন, আগুন দ্রুতই নিভিয়ে ফেলা হয়, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা