ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত-চীন বৈঠক অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক : আবারও বৈঠকে মুখোমুখি হয়েছে ভারত ও চীন।

আরও পড়ুন : বাইক পারাপারে নিষেধাজ্ঞা থাকছে না

বুধবার (৩১ মে) ভারতের নয়া দিল্লিতে ওয়ার্কিং মেকানিজম ফর কনসালটেশন অ্যান্ড কো-অর্ডিনেশনের (ডাব্লিউএমসিসি) ২৭ তম বৈঠকে মুখোমুখি হয় দুই পক্ষ।

বৈঠকে চীনের প্রতিনিধিদলের নেতৃত্ব ছিলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘বাউন্ডারি অ্যান্ড ওশিয়ানিক অ্যাফেয়ার্স’ এর ডিজি।

আরও পড়ুন : ডেঙ্গু রোগী বাড়ছে

এতে স্বভাবতই উঠে আসে সীমান্ত সম্পর্কিত বিষয়। পাশাপাশি পূর্ব লাদাখের যেসব এলাকায় ডিসএনগেজমেন্ট বাকি রয়েছে, সেসব দিক নিয়েও আলোচনা হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ আলোচনা খোলাখুলিভাবে হয়েছে। আলোচনায় শান্তি স্থাপনের বিষয়টি বারবার উঠে এসেছে।

আরও পড়ুন : তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

বলা হয়েছে, শান্তি ও স্থিতাবস্থা ২ দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করবে। ঐ বিষয়ে আলোচনা সাপেক্ষে লাদাখে সিনিয়র কমান্ডার স্তরের ১৯তম বৈঠকে বসার বিষয়ে সহমত পোষণ করেন দুই পক্ষের প্রতিনিধিরা।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ বৈঠকে দুই পক্ষই সেনা ও কূটনৈতিক স্তরে আলোচনা চালিয়ে যেতে সহমত পোষণ করে। যাতে দুই দেশের স্থির করা লক্ষ্যমাত্রা বাস্তবের রূপ পায়, সেই নিরিখেই এ পদক্ষেপ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা