ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

ইতালিতে নৌকাডুবি, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম ইউরোপের দেশ ইতালিতে একটি পর্যটকবাহী নৌকা উল্টে দুই বিদেশিসহ অন্তত চারজনের প্রাণহানি ঘটেছে।

আরও পড়ুন : এই জয় সাড়ে ৮ কোটি তুর্কির

সোমবার (২৯ মে) ইতালির ফায়ার ব্রিগেড ও স্থানীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি বলছে, রোববার সন্ধ্যার দিকে ইতালির উত্তরাঞ্চলীয় ম্যাজোর হ্রদের দক্ষিণ প্রান্তে হঠাৎ ঝড়ো আবহাওয়ার কারণে নৌকাটি উল্টে যায়। নৌকাটিতে অন্তত ২৪ জন আরোহী ছিলেন।

স্থানীয় ফায়ার ব্রিগেডের মুখপাত্র লুকা ক্যারি এএফপিকে বলেছেন, ম্যাজোর হ্রদে নৌকাডুবির ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : সংগ্রাম চালিয়ে যাবেন কেমাল

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ম্যাজোর হ্রদে নৌকা উল্টে নিহতদের মধ্যে ইসরায়েলি এক মাঝবয়সী নাগরিক রয়েছেন। নিহত অন্যান্যদের মধ্যে ইতালির একজন পুরুষ ও একজন নারী এবং রাশিয়ার এক নারী রয়েছেন।

ইতালির লম্বার্দি অঞ্চলের প্রেসিডেন্ট অ্যাটিলিও ফন্টানা বলেছেন, রোববার আকস্মিক ঝড়ে ৫২ ফুট লম্বা নৌকাটি উল্টে গেছে। দেশটির দমকলকর্মীরা বলেছেন, নৌকা উল্টে যাওয়ার ঘটনায় অন্তত ২০ জন বেঁচে গেছেন।

আরও পড়ুন : রুশ হামলায় পুড়ছে কিয়েভ

ইতালীয় সংবাদমাধ্যম অনুযায়ী, নৌকাটিতে প্রায় ২৫ জন মানুষ ছিলেন, যারা জন্মদিন উদ্‌যাপন করছিলেন। তখনই হ্রদে একটি ঝড় তৈরি হয়ে ‘ছোট হারিকেনে’ পরিণত হয়েছিল। এরপরই নৌকাটি উল্টে ডুবে যায়। তবে বেশির ভাগ যাত্রীই সাঁতরে তীরে চলে আসেন। নৌকার যাত্রীরা ছিলেন ব্রিটিশ, ইতালীয় ও ইসরাইলি।

প্রসঙ্গত, আল্পস পর্বতের দক্ষিণ দিকে অবস্থিত ইতালির দ্বিতীয় বৃহত্তম হ্রদ ম্যাজোর। দেশি-বিদেশি পর্যটকদের জনপ্রিয় এক গন্তব্যও এই হ্রদ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা