ফাইল ছবি
আন্তর্জাতিক

সংগ্রাম চালিয়ে যাবেন কেমাল

আন্তর্জাতিক ডেস্ক: বিরোধী প্রার্থী কেমাল কিলিচদারোগলুকে পরাজিত করে ফের তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। নির্বাচনে হারলেও গণতন্ত্রের জন্য নিজের সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন পরাজিত প্রার্থী কেমাল কিলিচদারোগলু।

আরও পড়ুন: আবারও তুরস্কের মসনদে এরদোয়ান

রোববার (২৮ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম হুররিয়ত ডেইলি নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, নেশন অ্যালায়েন্সের প্রেসিডেন্ট পদপ্রার্থী কেমাল কিলিচদারোগলু গণতন্ত্রের জন্য তার সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন এবং জনগণকে মাথা উঁচু করে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন: এরদোয়ানকে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অভিনন্দন

রোববারের এই ভোটকে তুরস্কের ইতিহাসের সর্বকালের সবচেয়ে পক্ষপাতদুষ্ট নির্বাচনগুলোর মধ্যে একটি বলে বর্ণনা করেছেন কিলিচদারোগলু। প্রেসিডেন্ট এরদোয়ানকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘রাষ্ট্রের সকল কিছু সম্পূর্ণভাবে একজন ব্যক্তির কাছে বন্ধক রাখা হয়েছে।’

কিলিচদারোগলুর দাবি, ‘মানুষের অধিকার লঙ্ঘিত হলে আমি কখনোই চুপ থাকতে পারিনি। লাখ লাখ উদ্বাস্তু এখানে আসার পর তুর্কি নাগরিকরা যে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে উঠেছে তা আমি কখনোই সহ্য করতে পারিনি। আমি এই বিষয়ে লড়াই করেছি এবং লড়াই চালিয়ে যাবো।’

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা