আন্তর্জাতিক

রুশ হামলায় পুড়ছে কিয়েভ

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে অব্যাহত বিমান হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী।

আরও পড়ুন : আবারও তুরস্কের মসনদে এরদোয়ান

সোমবার (২৯ মে) কিয়েভের বেশ কিছু জায়গায় বিষ্ফোরণের ঘটনা ঘটে। সেখানে চলতি মাসে এটি রাশিয়ার ১৫তম বিমান হামলা। এর আগের দিনও শহরটিতে হামলা চালিয়েছে রাশিয়া। খবর আল-জাজিরার।

আকাশ প্রতিরক্ষা কাজ করছে বলে জানিয়ে মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, কিয়েভের আকাশ থেকে একটি ক্ষেপণাস্ত্র ভূ-পাতিত করা হয়েছে।

আরও পড়ুন : শনাক্তে শীর্ষে মালয়েশিয়া

মেয়র জানান, কিয়েভের ঐতিহাসিক পাড়া পোডিলসহ শহরের বেশ কয়েকটি জেলায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যেখানে ধ্বংসাবশেষ পড়ে একটি বাড়ির ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

কিন্তু মেয়র ও শহরের সামরিক প্রশাসনের প্রাথমিক তথ্য অনুযায়ী, রাতভর হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন : সৌদিতে পৌঁছেছেন ২৯৫৯৫ হজযাত্রী

মূলত ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইউক্রেনের রাজধানীতে হামলা চালাচ্ছে রাশিয়া। এর আগের দিনের হামলায় একজন নিহত হয়। আহত হয় অনেকে।

কর্মকর্তারা জানিয়েছেন, শহরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে রোববার ভোরে রাজধানী ও এর আশেপাশে ৪০টি ড্রোন ভূপাতিত করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা