ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুদানে ৭ দিনের যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর আফ্রিকার দেশ সুদানে সাত দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়ে একটি চুক্তি সই করেছে যুদ্ধরত সেনাবাহিনী ও আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস। সোমবার সুদানের স্থানীয় সময় ৯টা ৪৫ মিনিটের পর থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে ।

আরও পড়ুন: মেক্সিকোতে গোলাগুলি, নিহত ১০

রোববার (২১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব জানিয়েছে, এর আগে বহুবার যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘিত হয়েছে। তবে এবারের চুক্তি যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে জারি করা হয়েছে।

আরও পড়ুন: বাখমুত শহর রাশিয়ার দখলে

চুক্তির বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনি ব্লিঙ্কেন বলেন, এখন বন্দুক নামিয়ে নিয়ে মানবতা দেখানোর সময়। আমি উভয়পক্ষকে এই চুক্তি বহাল রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।

প্রসঙ্গত, সুদানের সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের এ লড়াই পুরো দেশকে বিশৃঙ্খল করে তুলেছে। খাবার, টাকা ও নিত্যপ্রযোজনীয় দ্রব্যাদির পরিমাণ নিয়মিতই কমে আসছে। এ ছাড়া এই সংঘাতের মধ্যেই দেশটির ব্যাংক, অ্যাম্বাসি এমনকি চার্চেও ব্যাপক লুটপাট শুরু হয়েছে।

আরও পড়ুন: মোদি-জেলেনস্কির প্রথম বৈঠক

রয়টার্স বলছে, গত ১৫ এপ্রিল শুরু হওয়া সেনাবাহিনী এবং আরএসএফের মধ্যকার এই লড়াইয়ের ফলে প্রায় ১১ লাখ মানুষ অভ্যন্তরীণ এবং প্রতিবেশী দেশগুলোতে বাস্তুচ্যুত হয়েছেন।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা