ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

মক্কায় হোটেলে আগুন, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের মক্কা শহরের একটি হোটেলে অগ্নিকাণ্ডে আট পাকিস্তানি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ছয়জন।

আরও পড়ুন : ইউক্রেনকে যুদ্ধবিমান দিতে সম্মতি

শনিবার (২০ মে) পাকিস্তানের পররাষ্ট্র দফতরের বরাত দিয়ে ডন অনলাইন এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘মক্কার একটি হোটেলে দুর্ভাগ্যজনক অগ্নিকাণ্ডের ঘটনায় ৮জন নিহত এবং ৬জন পাকিস্তানি আহত হওয়ার খবর রয়েছে। জেদ্দায় আমাদের মিশন ক্ষতিগ্রস্ত এবং তাদের পরিবারকে ত্রাণ দেওয়ার জন্য স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে।’

আরও পড়ুন : পাকিস্তানে বোমা বিস্ফোরণ, নিহত ১

রেডিও পাকিস্তান জানিয়েছে, প্রধানমন্ত্রী শেহবাজ আহতদের সম্ভাব্য সর্বোত্তম চিকিৎসা সুবিধা প্রদানের জন্য এবং নিহতদের পরিবারকে সুবিধা দেওয়ার জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। এছাড়া, পৃথকভাবে পাকিস্তানের সিন্ধু প্রদেশের গভর্নর কামরান টেসোরিও তার শোক প্রকাশ করেছেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা