ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইউক্রেনকে যুদ্ধবিমান দিতে সম্মতি

আন্তর্জাতিক ডেস্ক : যদি কোনো মিত্র দেশ ইউক্রেনকে এফ-১৬ সহ কোনো যুদ্ধবিমান দিতে চায়, তাহলে এতে কোনো বাধা দেবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এটি ইউক্রেনীয়দের জন্য বড় একটি খবর।

আরও পড়ুন : গণতান্ত্রিক অধিকার ক্ষতবিক্ষত

শুক্রবার (১৯ মে) জাপানে জি-৭ জোটের মিত্রদের এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এছাড়া ইউক্রেনীয় বিমানবাহিনীর পাইলটদের এফ-১৬ যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণও দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

চলতি বছরের জানুয়ারি থেকে মিত্রদের কাছে যুদ্ধবিমান চেয়ে আসছে ইউক্রেন। অনেক চেষ্টার পর সেই প্রতিশ্রুতি পেয়েছে তারা।

যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক সিদ্ধান্ত’ হিসেবে অভিহিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

আরও পড়ুন : টাকা নিয়ে অনুষ্ঠানে যান না নোবেল

উল্লেখ্য, যেসব দেশের কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানসহ অন্যান্য অস্ত্র আছে যেসব দেশ মার্কিনিদের অনুমতি ছাড়া এগুলো বিক্রি বা তৃতীয় কোনো দেশে পাঠাতে পারে না। প্রেসিডেন্ট জো বাইডেন এফ-১৬ বিমান দেওয়ার সম্মতি দেওয়ায় এখন কোনো দেশ চাইলেই কিয়েভকে এটি দিতে পারবে।

যদিও ইউক্রেন যে এখনই যুদ্ধবিমান পেয়ে যাবে, এমনও নয়। কারণ কোনো দেশ এখনো ইউক্রেনকে এফ-১৬ বা অন্য বিমান দেওয়ার প্রতিশ্রুতি দেয়নি।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী থাকলে দেশ পথ হারাবে না

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র এবং মিত্রদেশগুলো ইউক্রেনকে প্রয়োজনীয় অস্ত্র এবং প্রশিক্ষণ দিয়েছে।

জাপানের হিরোশিমায় অবস্থানরত জাতীয় নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভান জানান, ইউক্রেনের কাছে তারা যে বিষয়ে প্রতিশ্রুতবদ্ধ, সেটির অংশ হিসেবেই যুদ্ধবিমান দেওয়ার ব্যাপারে সম্মতি জানিয়েছেন তারা।

আরও পড়ুন : প্রশান্ত মহাসাগরে ফের ভূমিকম্প

সুলিভান বলেন, আগামী কয়েক মাসের মধ্যে প্রশিক্ষণ শুরু হবে। আমরা মিত্রদের সাথে কাজ করব।

এদিকে ন্যাটোভুক্ত কয়েকটি দেশ আশঙ্কা করছে, ইউক্রেনকে যুদ্ধবিমান দেওয়ার বিষয়টি যুদ্ধ আরও বাড়াবে। এতে করে রাশিয়ার সাথে তাদের সরাসরি দ্বন্দ্ব লেগে যেতে পারে।

আরও পড়ুন : মিয়ানমারে ১১৭ রোহিঙ্গা নিহত

এর আগে যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারাই বলেছিলেন, যুদ্ধবিমান রাতারাতি যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে এমনটা মনে হয় না। বর্তমানে ইউক্রেনে অনেক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। রাশিয়ার বৃহৎ বিমানবাহিনী এখনো আকাশে পূর্ণ নিয়ন্ত্রণ স্থাপন করতে পারেনি।

খবর : বিবিসি

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা