আন্তর্জাতিক

সেনাবাহিনীর স্থাপনায় হামলায় নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক : পকিস্তানের লাহোরে কোর কমান্ডারের বাড়িসহ সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলার নিন্দার ইমরান খান। পাশাপাশি একটি স্বাধীন কমিশনের মাধ্যমে ৯ মের দাঙ্গার বিস্তারিত তদন্ত দাবি জানান তিনি।

আরও পড়ুন : আমরা ইনসাফের ইসলামে বিশ্বাসী

ইমরান খান বলেন, আমি আগেই বলে দিচ্ছি— যে কোনো সুষ্ঠু তদন্তে এটি বের হবে যে ওই হামলাগুলো ছিল পরিকল্পিত ষড়যন্ত্র।

জামিনে মুক্তির পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, তিনি কারও সঙ্গে কোনো সংলাপে বসছেন না। কারণ তিনি পরিষ্কার করে দিয়েছেন— ‘শুধু নির্বাচনের বিষয়েই কথা হবে, অন্যকিছু নয়।

আরও পড়ুন : সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা

পিডিএম সামরিক বাহিনীর সহায়তায় পিটিআইকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে, ফের এমন অভিযোগ করে তিনি এই প্রবণতাকে দেশের জন্য ‘বিপজ্জনক’ বলে অভিহিত করেন। এটি ১৯৭১ সালের পাকিস্তান ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করতে পারে বলে সতর্ক করেন তিনি।

তিনি বলেন, কেউ যদি সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে, তা হলে দেশ পরাজিত হবে।

আরও পড়ুন : ঢাকায় ধারণক্ষমতার ৬ গুণ যানবাহন

ইমরান খান আরও বলেন, দাঙ্গাকারীদের থামাতে ব্যর্থ হওয়ার জন্য পুলিশ ও সেনাদের ডেকে জিজ্ঞাসাবাদ করার সময় সরকারকে অবশ্যই সিসিটিভি ফুটেজ সরবরাহ করতে হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা