ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারতে পদ হারালেন আইনমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সাথে বিরোধের জেরে কিরেন রিজিজুকে কেন্দ্রীয় আইনমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন : মেট্রোরেলে নতুন সময়সূচি প্রকাশ

বর্তমানে তাকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ভূ-বিজ্ঞান মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। দেশটির নতুন আইনমন্ত্রী হয়েছেন অর্জুন রাম মেঘওয়াল। তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি আইন মন্ত্রণালয়ও সামলাবেন।

সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগকে ঘিরে কলেজিয়াম পদ্ধতিতে বেশ কিছুদিন ধরেই বিতর্কিত মন্তব্য করছিলেন রিজিজু। এর আগে প্রধান বিচারপতিকে চিঠি লিখে তিনি দাবি করেছিলেন, বিচারপতিদের নাম সুপারিশ করার অধিকার কলেজিয়ামের থেকে কেড়ে নিয়ে কেন্দ্র সরকারকে দেওয়া উচিত।

আরও পড়ুন : ইতালিতে ভয়াবহ বন্যা, নিহত ৯

১৯৪৭ সালের পর আইনের একাধিক পরিবর্তন করা হয়েছে। কারণ একই নিয়ম চিরকাল চলতে পারে না। একটা সময়ের পর তা বদলাতে হয়।

মূলত রিজিজু কলেজিয়াম সিস্টেম তুলে দেওয়ার পক্ষে ছিলেন। অবশ্য রিজিজুকে সরানোর আরও একটা কারণ উঠে এসেছে।

আরও পড়ুন : সরকার সুশাসন নিশ্চিত চায়

কর্ণাটকের বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর কেন্দ্রীয় মন্ত্রিসভায় যে রদবদল হতে পারে, ভারতের রাজনীতির মাঠে সে ইঙ্গিত আগে থেকেই ছিল। এ বছরের শেষে রাজস্থানেও নির্বাচন। সেদিক থেকেও মেঘওয়ালের পদন্নোতি তাৎপর্যপূর্ণ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা