ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রুশ হামলায় কেঁপে উঠল কিয়েভ

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভ ও কৃষ্ণ সাগরীয় বন্দর নগরী ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। তবে কিয়েভে ছোঁড়া ক্ষেপণাস্ত্রগুলো ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী।

আরও পড়ুন : দেশের ১৮ জেলায় ঝড়-বৃষ্টি

বৃহস্পতিবার (১৮ মে) রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর কিয়েভের একটি বহুতল ভবন থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা যায়।

ধ্বংসপ্রাপ্ত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি বহুতল ভবনে আছড়ে পড়লে সেখানে আগুন লেগে যায়। এতে কমপক্ষে একজন নিহত হয়েছেন।

আরও পড়ুন : রাষ্ট্রপতি নিয়োগের রিট খারিজ

ইউক্রেনের সেনাবাহিনী বলছে, কিয়েভের দেসনিয়ানস্কিতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আর দারনাৎস্কির পাশে ভূপাতিত করা একটি ক্ষেপণাস্ত্র বহুতল ভবনের ওপর আছড়ে পড়লে সেখানে অগ্নিকাণ্ড ঘটে।

ইউক্রেনের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, মধ্যাঞ্চলের ভিনিৎসিয়ায় রুশ সেনারা ক্রুস ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। অপরদিকে ১০০ কিলোমিটার পূর্ব দিকের খমেলেতেস্কিতেও হামলা হয়েছে।

আরও পড়ুন : বঙ্গভবনের উদ্দেশ্যে পাবনা ছেড়েছেন

বৃহস্পতিবার ভোরে কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পোপকো এক সতর্ক বার্তায় সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানান। পরবর্তীতে তিনি দাবি করেন, রাশিয়া যেসব ক্ষেপণাস্ত্র ছুড়েছে তার সবগুলোই ধ্বংস করে দেওয়া হয়েছে।

এ নতুন হামলার মাধ্যমে রাশিয়া শুধুমাত্র চলতি মাসে কিয়েভে নবমবারের মতো হামলা চালিয়েছে। যা ইঙ্গিত করছে, তারা ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।

আরও পড়ুন : তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার ২

গত সোমবার (১৫ মে) কিয়েভে আকাশ, নৌ ও স্থল থেকে অভাবনীয় ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। পরের দিন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কিয়েভে হাইপারসনিক কিনজাল ক্ষেপণাস্ত্র ছুঁড়ে যুক্তরাষ্ট্রের পাঠানো প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। তবে এ দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি।

খবর : আল জাজিরা

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা