ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, গ্রেফতার আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খানের বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। যেকোনো সময় গ্রেফতার হতে পারেন তিনি।

আরও পড়ুন : ইমরান খানকে এনএবির তলব

বুধবার (১৭ মে) এক টুইটে এ আশঙ্কার কথা জানিয়েছেন ইমরান খান।

টুইট বার্তায় পুলিশ বাড়ি ঘিরে রেখেছে উল্লেখ করে ইমরান লিখেছেন, ‘গ্রেফতারের আগে সম্ভবত এটি আমার শেষ টুইট। আমি আতঙ্কিত যে, পাকিস্তান ধ্বংসের পথে হাঁটছে।

আমি ভয় করছি, আজ যদি বুদ্ধি প্রয়োগ না করা হয়, তাহলে আমরা এমন একটি পর্যায়ে পৌঁছে যেতে পারি যেখানে আমরা টুকরা হয়ে যাওয়া অংশগুলো জোড়া দিতে পারব না।’

আরও পড়ুন : পূর্ব পাকিস্তানের সঙ্গে ভয়াবহ অন্যায় হয়েছে

প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৬ মে) একটি দুর্নীতি মামলায় ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১১ মে) পাকিস্তানের সুপ্রিম কোর্ট ওই গ্রেফতারকে অবৈধ ঘোষণা করে অবিলম্বে তাকে মুক্তির নির্দেশ দেয়।

আরও পড়ুন : পাকিস্তানে পুলিশসহ নিহত ১৪

গত শুক্রবার (১২ মে) ইসলামাবাদ হাইকোর্ট ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে জামিন দেয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা