ফাইল ছবি
আন্তর্জাতিক

পুলিশের গুলিতে শিক্ষার্থী নিহত

আন্তর্জতিক ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখওয়ার প্রদেশে একটি স্কুলে পুলিশ কর্মকর্তার গুলিতে ৯ বছর বয়সী এক ছাত্রী নিহতের ঘটনা ঘটেছে। এ সময় শিক্ষকসহ আরও সাতজন আহত হন।

আরও পড়ুন: নাইজেরিয়ায় সংঘর্ষে নিহত ৩০

মঙ্গলবার (১৬ মে) দেশটির খাইবার পাখতুনখওয়ার প্রদেশের সোয়াত জেলায় এ ঘটনা ঘটে।

সোয়াত পুলিশ জানান, অভিযুক্ত কনস্টেবল আলম খানকে গ্রেফতার করা হয়েছে। এর আগে দুইবার তাকে পুলিশ বাহিনী থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।নিরাপত্তার জন্য ওই স্কুলের সামনে তাকে মোতায়েন করা হয়েছিল।

আরও পড়ুন: ইমরান খানকে এনএবির তলব

হাসপাতালে ভর্তি আহত এক ছাত্রী সংবাদমাধ্যম ডনকে জানায়, তাদের বহনকারী ভ্যানটি স্কুলের গেইট অতিক্রম করার সঙ্গে সঙ্গে ওই সন্দেহভাজন নির্বিচার গুলি চালানো শুরু করে।

প্রসঙ্গত, পাকিস্তানের এই সোয়াত উপত্যকাতেই ২০১২ সালে শান্তিতে নোবেল পাওয়া মালালা ইউসুফজাই জঙ্গি হামলায় গুরুতর আহত হয়েছিলেন। স্কুল বাসে এক বন্দুকধারী ছোড়া গুলিতে তিনি মারাত্মক আহত হন।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা