ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন গাড়িবহরে হামলা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ-পূর্ব নাইজেরিয়ায় মার্কিন দূতাবাসের গাড়িবহরে বন্দুক হামলায় ৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ২ জন দূতাবাসের কর্মী এবং অন্য ২ জন পুলিশ কর্মকর্তা। এ সময় হামলাকারীরা ২ পুলিশ কর্মকর্তাসহ ৩ জনকে অপহরণ করেছে।

আরও পড়ুন : পশ্চিমবঙ্গে বিস্ফোরণে নিহত ৭

বুধবার (১৭ মে) কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আল জাজিরা বলছে, দক্ষিণ-পূর্ব নাইজেরিয়ায় মার্কিন দূতাবাসের কর্মীদের বহনকারী গাড়িবহরে বন্দুক হামলায় ২ কর্মচারী এবং ২ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

আরও পড়ুন : ভোগের রাজনীতি শিখিনি

মঙ্গলবার (১৬ মে) নাইজেরিয়ার আনামব্রা প্রদেশের আতানি শহরের কাছে হওয়া এ হামলার সময় বন্দুকধারীরা ৩ ব্যক্তিকে অপহরণ করে। অপহৃত এই ৩ জনের মধ্যে একজন ড্রাইভার এবং অন্য ২ জন পুলিশ কর্মকর্তা।

আনামব্রা প্রদেশের একজন পুলিশ ইকেঙ্গা তোচুকউ জানান, অপহৃতদের সন্ধান ও উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। দুর্বৃত্তরা পুলিশ মোবাইল ফোর্সের ২ সদস্য ও মার্কিন কনস্যুলেটের ২ কর্মীকে হত্যা করে এবং তাদের মরদেহ ও যানবাহন আগুনে জ্বালিয়ে দেয়।

আরও পড়ুন : বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

ঐ এলাকাটি বিচ্ছিন্নতাবাদী সহিংসতার জন্য পরিচিত উল্লেখ করে তিনি জানান, দূতাবাসের গাড়িবহরটি ঐ এলাকায় পুলিশ বা কোনও নিরাপত্তা সংস্থার সহায়তা ছাড়াই সেখানে গিয়েছিল। হামলাকারীরা পালিয়ে যাওয়ার পরই আইনশৃঙ্খলা বাহিনী সেখানে পৌঁছায়।

মঙ্গলবার মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি হোয়াইট হাউসের একটি প্রেস ব্রিফিংয়ে এ ঘটনাটি নিশ্চিত করেছেন, এটা দেখে মনে হচ্ছে মার্কিন কনভয়ের গাড়িতে হামলা হয়েছে।

আরও পড়ুন : ভোগের রাজনীতি শিখিনি

কিরবি আরও বলেন, আমি আপনাকে যা বলতে পারি তা হলো- সেখানে কোনও মার্কিন নাগরিক ছিল না এবং তাই কোনও মার্কিন নাগরিক আহত হয়নি।

তবে এ হামলা ও হতাহতের বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

আরও পড়ুন : মোখার আঘাতে ৪০০ জনের প্রাণহানি

এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনায় তদন্তের জন্য নাইজেরিয়ার নিরাপত্তা পরিষেবার সাথে কাজ করছে তাদের কূটনৈতিক কর্মীরা।

স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, আমাদের কর্মীদের নিরাপত্তা সর্বদা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা দূতাবাসের বাইরে কোনও সফর আয়োজন করার সময় ব্যাপক সতর্কতা অবলম্বন করি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা