বিস্ফোরণ
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিস্ফোরণে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৭ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও সাতজন।

আরও পড়ুন : কূটনীতিকদের নিরাপত্তায় আপস করব না

মঙ্গলবার (১৬ মে) স্থানীয় একটি অবৈধ আতশবাজি কারখানায় এ বিস্ফোরণ ঘটে ।

এসময় এগরা থানার পুলিশ আসার আগেই উদ্ধারকাজ শুরু করে গ্ৰামের লোকজন। আহতদের উদ্ধার করে এগরা সুপার স্পেশালিস্ট হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন : মোখার আঘাতে ৪০০ জনের প্রাণহানি

স্থানীয় বাসিন্দা কৃষ্ণপদ বাগের বাড়িতে এই বিস্ফোরণ ঘটেছে বলে জানা গেছে। কৃষ্ণ এলাকায় তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে পরিচিত।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, উড়িষ্যার সীমান্ত লাগোয়া এই এলাকায় বেশ কিছুদিন ধরে অনেক বাড়িতেই অবৈধভাবে বাজি তৈরি চলছিল।

আরও পড়ুন : ইউক্রেনের প্রধান বিচারপতি গ্রেফতার

তাদের দাবি, শুধু বাজির বিস্ফোরণ হলে এত ভয়াবহ অবস্থা হতো না। নিশ্চয়ই বাজির নামে ওই বেআইনি কারখানায় অন্য কিছু তৈরি করা হচ্ছিল। পুলিশকে একাধিকবার অভিযোগ জানিও কোনো কাজ হয়নি। এ ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ গেলে তাদের ঘিরে বিক্ষোভ করে গ্রামবাসী।

এ ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন, এগরার ঘটনা অত্যন্ত দুঃখজনক। যে লোক বেআইনি বাজির কারখানা চালাতো, তাকে পুলিশ ২০২২ সালে গ্ৰেফতার করেছিল। তাকে কোর্টে চালান করা হয়। পরে সে জামিন পেয়ে যায়।

আরও পড়ুন : ভোগের রাজনীতি শিখিনি

তিনি বলেন, জায়গাটা উড়িষ্যার সীমান্ত এলাকা। সেখানে লুকিয়ে ঘর তৈরি করে বেআইনি বাজি তৈরি করে। সেই বাজি উড়িষ্যায় পাঠায়। কোর্ট থেকে জামিন পেয়ে আবার কয়েকদিন হলো বেআইনিভাবে শুরু করেছে এগুলো। স্থানীয় ছেলে-মেয়ে কাজ করে এসব বেআইনি বাজি কারখানা। যেহেতু স্থানীয়রাই ওখানে কাজ করে, তাই সব দোষ গিয়ে পড়ে তাদের ওপর। ওই কারখানার মালিক উড়িষ্যায় পালিয়েছে।

এ বিষয়ে আরও তদন্ত করতে এবং কোথায় কোথায় বেআইনি বাজি কারখানা রয়েছে তার খোঁজ করে আইনি ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়া, বাজি কারখানায় নিহতদের আড়াই লাখ রুপি এবং আহতদের এক লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা