ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইতালিতে ভয়াবহ বন্যা, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক : ইতালির উত্তরাঞ্চলীয় প্রদেশ এমিলিয়া-রোমাগনায় তুমুল বর্ষণ ও তার ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন : বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, গ্রেফতার আতঙ্ক

ইতিমধ্যে দুর্যোগ মোকাবিলা বিভাগের তৎপরতায় উপদ্রুত বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। তা না হলে হতাহতের সংখ্যা আরও বাড়ত।

ইতালির কেন্দ্রীয় সরকারের বেসামরিক সুরক্ষা বিষয়ক মন্ত্রী নেল্লো মুসুমেকি রয়টার্সকে জানিয়েছে, গত ৩৬ ঘণ্টায় তার এমিলিয়া-রোমাগনায় যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, তা সেখানে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণের অর্ধেকেরও বেশি। তুমুল বৃষ্টির ফলে নদী ও অন্যান্য জলাশয়ের পানি উপচে পড়ায় প্রদেশটির বিভিন্ন শহরের বাড়ি-ঘর, রাস্তা-ঘাট এবং হাজার হাজার একর কৃষিজমি ডুবে গেছে।

আরও পড়ুন : বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বুধবার (১৭ মে) এমিলিয়া-রোমাগনার প্রাদেশিক সরকারের প্রেসিডেন্ট স্টেফানো বোনাক্কিনি এক সংবাদ সম্মেলনে জানান, এই প্রদেশে এর আগে এত বৃষ্টিপাত দেখিনি। এটা একটি অভূতপূর্ব দুর্যোগ। এত বেশি বৃষ্টিপাত হয়েছে যে পানি নির্গমন ব্যবস্থাও কাজ করছে না।

প্রাদেশিক সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৩৬ ঘণ্টার বৃষ্টিতে এমিলিয়া-রোমাগনায় প্রায় ১২০ টি ভূমিধসের ঘটনা ঘটেছে। একটি সেতু ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং সড়ক ও রেলপথগুলো পানির নিচে তলিয়ে যাওয়া প্রদেশের অধিকাংশ শহর ও গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আরও পড়ুন : ট্রেনের ধাক্কায় প্রাণ গেল হাতির

এই ভয়াবহ দুর্যোগে প্রদেশের শহর-গ্রাম মিলিয়ে কমপক্ষে ৩৭ টি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আড্রিয়াটিক সাগরের তীরবর্তী রেভেন্না শহর।

নগর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শহরের অধিকাংশ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হলেও এখন পর্যন্ত ঝুঁকিতে আছেন ১৪ হাজারেরও বেশি মানুষ। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে তাদেরকে এখনও সরিয়ে আনা সম্ভব হয়নি।

আরও পড়ুন : সন্ত্রাসীদের গুলিতে দুই সেনা নিহত

এমিলিয়া-রোমাগনা প্রাদেশিক সরকারের ভাইস প্রেসিডেন্ট ইরেনে প্রিয়োলো জানান, ‍বৃষ্টি পুরোপুরি না থামলেও সময় গড়ানোর সাথে সাথে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসছে। কিন্তু নদী ও অন্যান্য জলাশয়ের পানি এখনও বাড়ছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা