আন্তর্জাতিক

ইউক্রেনজুড়ে বিমান হামলার সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনজুড়ে বিমান হামলার সতর্কতার মধ্যেই দেশটির কিছু এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শুক্রবার (১৯ মে) গভীর রাতে ইউক্রেনজুড়ে বিমান হামলার সাইরেন এবং বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

আরও পড়ুন: কমিউনিটি ক্লিনিকের স্বীকৃতিতে সন্তোষ

এসময় পূর্ব ইউরোপের এই দেশটির বিমান বিধ্বংসী ইউনিটগুলো বেশ কয়েকটি অঞ্চলে সক্রিয় করা হয়।

বলা হয়েছে, শুক্রবার গভীর রাত ২টা থেকে প্রায় এক ঘণ্টার জন্য ইউক্রেনের সমস্ত অঞ্চলে বিমান হামলার সতর্কতা প্রসারিত করা হয়। কিন্তু অবকাঠামো বা বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার কোনও খবর পাওয়া যায়নি এবং কিয়েভ ও মধ্য ও দক্ষিণ অঞ্চলে হামলার সতর্কতা প্রত্যাহার হওয়ায় হতাহতের কোনও ইঙ্গিতও পাওয়া যায়নি।

তবে পূর্বাঞ্চলের কিছু এলাকায় এবং পশ্চিম ইউক্রেনজুড়ে শুক্রবার ভোররাত পর্যন্ত বিমান হামলার সতর্কতা বলবৎ ছিল।

ইউক্রেনের সামরিক বাহিনী টেলিগ্রামে বলেছে, রাশিয়ান বিমান আকাশে রয়েছে এবং হাইপারসনিক কিনজল ক্ষেপণাস্ত্র থেকে হামলার হুমকি রয়েছে। পূর্ববর্তী একটি সামরিক বিবৃতিতে বলা হয়েছিল, আকাশে থাকা কিছু লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে, তবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সামরিক বাহিনী আরও বলেছে, ইউক্রেনের কেন্দ্রীয় অঞ্চলগুলো ড্রোন হামলার ঝুঁকিতে রয়েছে। মধ্য ইউক্রেনের ক্রিভি রিহ, পশ্চিমে রিভনে এবং লুতস্কসহ বেশ কয়েকটি অঞ্চলে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

কিয়েভের কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীতে বিমান বিধ্বংসী ইউনিট কাজ করছে। অন্যান্য শহর একই ধরনের বিমান বিধ্বংসী ইউনিটও সক্রিয় থাকার বিষয়ে রিপোর্ট করেছে।

রাশিয়ার তাস নিউজ এজেন্সি মস্কো-নিয়ন্ত্রিত দোনেৎস্ক অঞ্চলের রুশ-নিয়ন্ত্রিত কর্মকর্তাদের উদ্ধৃত করে বলেছে, ইউক্রেনীয় বাহিনী মধ্যরাতের পর রুশ-নিয়ন্ত্রিত দোনেৎস্ক শহরে আটটি গ্রেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

আরও পড়ুন: রোহিঙ্গা প্রত‌্যাবাসন চূড়ান্ত নয়

অবশ্য ওই হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও বিবরণ পাওয়া যায়নি। এছাড়া তাৎক্ষণিকভাবে এসব তথ্য বা সামরিক কার্যকলাপের বিস্তারিত তথ্য যাচাই করতে পারেনি রয়টার্স।

এর আগে বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। কিয়েভ ছাড়াও কৃষ্ণসাগরীয় বন্দর নগরী ওডেসায়ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রুশ বাহিনী। এতে অন্তত একজন নিহত হন।

তবে কিয়েভে ছোঁড়া ক্ষেপণাস্ত্রগুলো ঠেকিয়ে দেওয়ার দাবি করে ইউক্রেনের সেনাবাহিনী। যদিও ধ্বংসপ্রাপ্ত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি বহুতল ভবনে আছড়ে পড়লে সেখানে আগুন লেগে যায়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা