আন্তর্জাতিক

ভারতে ৬ জনকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক : ভারতের মধ্যপ্রদেশে এক পরিবারের ৬ জনকে গুলি করে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন : ঢাকা-উত্তরবঙ্গ-খুলনা যোগাযোগ বন্ধ

শুক্রবার (০৫ মে) রাজ্যের মোরেনা জেলার লেপা গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হন আরও দুজন।

এ ঘটনার একটি ভিডিওতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, বন্দুকধারী বেশ কয়েকজন নিরস্ত্র কয়েক ব্যক্তিকে লাঠিসোঁটা দিয়ে মারধর করার পর গুলি করছেন।

আরও পড়ুন : জাপানে শক্তিশালী ভূমিকম্প

ভাতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, ওই এলাকার ধীর সিং ও গজেন্দ্র সিং পরিবারের মধ্যে জমিজমা নিয়ে বিরোধের জেরে শুক্রবার সকালে এ হত্যাকাণ্ড ঘটে।

এর আগে বাড়ির ময়লা ফেলা নিয়ে ২০১৩ সালে দুই পরিবার সংঘাতে জড়ায়। ওই সময় ধীর সিংয়ের পরিবারের দুজন খুন হন। তখন গজেন্দ্র সিংয়ের পরিবারের সদস্যরা গ্রাম ছেড়ে পালিয়ে যান।

আরও পড়ুন : রোমানিয়ায় ২৩ বাংলাদেশি আটক

দুই পরিবারের মধ্যে বিষয়টির মীমাংসা হলে গজেন্দ্র সিংয়ের পরিবার গ্রামে ফিরে আসে। আজ ধীর সিংয়ের পরিবার লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলার পর গুলি চালায়। নিহত ছয়জনের মধ্যে গজেন্দ্র সিং ও তার দুই ছেলেও রয়েছেন।

পুলিশ জানিয়েছে, দুই পরিবারের মধ্যে পুরোনো বিরোধ ছিল। আজ যাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে, তাদের পরিবারের কয়েকজন সদস্যকে নিহত ছয়জনের স্বজনরা হত্যা করেছিলেন বলে জানা যায়।

আরও পড়ুন : করোনায় আক্রান্ত বুশরা

আজকের হত্যাকাণ্ডে জড়িত আটজনকে পুলিশ চিহ্নিত করেছে। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা