ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সার্বিয়ায় গোলাগুলিতে নিহত ৮ 

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপের দেশ সার্বিয়ায় চলন্ত গাড়ি থেকে বন্দুকধারীর গুলিতে ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কমপক্ষে ১০ জন গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন : পুলিশের অভিযানে গ্রেফতার ৬১

বৃহস্পতিবার (৪ মে) দেশটির দক্ষিণ বেলগ্রেডের ৬০ কিলোমিটার দূরে মাদেনোভিক এবং দুবোনা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এর মাত্র একদিন আগেই দেশটির একটি স্কুলে গোলাগুলির ঘটনায় ৯ জন নিহত হওয়ার পর আরও ৮ প্রাণ ঝড়লো।

আরও পড়ুন : নারী শ্রমিকের মরদেহে আঘাতের চিহ্ন

বিবিসি বলছে, সার্বিয়ার দক্ষিণ বেলগ্রেডের ৬০ কিলোমিটার দূরের ২ টি গ্রামে এ ঘটনা ঘটে। এতে ৮ জন নিহত হওয়া ছাড়াও আরও কমপক্ষে ১০ জন গুরুতর আহত হয়েছেন। হামলাকারী একটি চলন্ত গাড়ি থেকে স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি ছোঁড়েন।

সূত্র থেকে জানা যায়, হামলাকারীকে ধরতে এখনো অভিযান চালাচ্ছে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী।

আরও পড়ুন : কুয়াকাটায় ভেসে এলো মৃত ডলফিন

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, শুক্রবার (৫ মে) সকালে স্পেশাল ফোর্সের সদস্যরা মাদেনোভিক এবং দুবোনা গ্রামে আসেন। এখানেই এ ভয়াবহ ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম থেকে প্রকাশিত ছবিতে দেখা যায়, চেক পয়েন্ট বসিয়ে পুলিশ সদস্যরা গাড়ি থামিয়ে সেগুলোতে তল্লাশি চালাচ্ছেন। এছাড়া দুবোনা গ্রামে হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে হামলাকারীকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

আরও পড়ুন : আরও ৯ হাসপাতালে ভর্তি

স্থানীয় সংবাদমাধ্যমগুলো আরও বলছে, ঐ হামলাকারীর বয়স ২০ বছর। বৃহস্পতিবার সন্ধ্যায় একটি পার্কে পুলিশ সদস্যদের সাথে তার বাকবিতণ্ডা হয়। এরপর তিনি চলন্ত গাড়ি থেকে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি করে ৮ জনকে হত্যা করেন।

প্রসঙ্গত, সার্বিয়ায় এ ধরনের বন্দুক হামলা খুবই বিরল। একদিনের ব্যবধানে এমন ২ টি ঘটনা সবাইকে হতবিহ্বল করে দিয়েছে।

খবর : বিবিসি

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা