ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জাপানে শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব এশিয়ার দেশ জাপানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.২। এতে কেন্দ্রীয় ইসিকাওয়া অঞ্চল কেঁপে ওঠে।

আরও পড়ুন : রাজধানীতে ৪.৩ মাত্রার ভূমিকম্প

শুক্রবার (৫ মে) স্থানীয় সময় দুপুর ২ ট ৪২ মিনিটে মাটির ১০ মিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয় বলে জানিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা।

তবে ভূমিকম্পের পর দেশটিতে কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি। এছাড়া কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবরও পাওয়া যায়নি।

আরও পড়ুন : আমরা যুদ্ধ বন্ধে ব্যর্থ

জাপানের রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের পর নাগানো-কানাঝাওয়ায় চলাচলকারী শিনকানসেন বুলেট ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

জাপানি আবহাওয়া সংস্থার ভূমিকম্প পরিমাপক সিনদো স্কেলে সুজু সিটি, ইসিকাওয়ায় ভূমিকম্পটি আপার ৬ মাত্রা স্পর্শ করে। তার মানে এ ভূমিকম্পের প্রভাবে বড় ধরনের ভূমিধসের ঘটনা ঘটতে পারত।

আরও পড়ুন : কুয়াকাটায় পর্যটকের ঢল

প্রসঙ্গত, প্যাসিফিক রিং অব ফায়ারের কাছে অবস্থিত হওয়ায় জাপানে প্রায়ই ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে।

এর আগে শুক্রবার ভোরে বাংলাদেশে ৪.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তি হয় রাজধানী ঢাকার অদূরে দোহারে। ফলে ঢাকার বেশিরভাগ মানুষ কম্পন টের পান।

খবর : এএফপি

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা