প্রতীকী ছবি
আন্তর্জাতিক

মিয়ানমারে ৩ হাজার বন্দিকে সাধারণ ক্ষমা

আন্তর্জাতিক ডেস্ক : নববর্ষ উপলক্ষে সাধারণ ক্ষমার আওতায় ৯৮ জন বিদেশিসহ ৩ হাজার ১১৩ জন বন্দিকে মুক্তি দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার।

আরও পড়ুন : তাইওয়ানের আকাশ নিয়ন্ত্রণ নেবে চীন

সোমবার (১৭ এপ্রিল) তাদের মুক্তি দেওয়া হয়েছে বলে টেলিগ্রামে সামরিক সরকারের প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়। খবর- এএফপির।

মিয়ানমারের জান্তা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অং লিন দুয়ে এক বিবৃতিতে বলেছেন, নতুন বছর উদযাপনের মধ্যে দিয়ে মানুষের জন্য আনন্দ বয়ে আনতে এবং মানবিক উদ্বেগ দূর করতে এই সাধারণ ক্ষমা।

ঘোষণার পরপরই ইয়াঙ্গুনে অবস্থিত দেশটির সবচেয়ে বড় কারাগার থেকে বন্দিদের নিয়ে বেশ কয়েকটি বাস বের হতে দেখা গেছে।

তবে সোমবার ঘোষণা করা এই সাধারণ ক্ষমার আওতায় কারা রয়েছেন তা পরিষ্কার নয় এবং এ বিষয়ে মন্তব্যের জন্য ফোন করা হলেও জান্তার এক মুখপাত্র উত্তর দেননি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আরও পড়ুন : রাজনীতিবিদ হত্যা, ২২ সেকেন্ডে ১৩ গুলি!

এদিকে দেশটির নোবেলজয়ী ক্ষমতাচ্যুত নেত্রী ও সামরিক শাসনবিরোধীদের প্রধান অং সান সু চি এখন ৩৩ বছরের কারাদণ্ড ভোগ করছেন। ধারাবাহিক কয়েকটি মামলার বিচারে তাঁকে এ শাস্তি দেওয়া হয়, যা ‘মিথ্যা মামলা’ হিসেবে আন্তর্জাতিকভাবে নিন্দা কুড়িয়েছে।

এছাড়া ২০২১ সালে ক্ষমতাচ্যুত বেসামরিক সরকারের অন্যান্য জ্যেষ্ঠ সদস্যকেও আটক করে রেখেছে সামরিক জান্তা।

মিয়ানমারের আন্দোলনকারী গোষ্ঠী ‘অ্যাসিসট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স’-এর ভাষ্য অনুযায়ী, জান্তা অন্তত ১৭ হাজার ৪৬০ জনকে আটক করে রেখেছে এবং ৩ হাজার ২৪০ জনকে হত্যা করেছে।

আরও পড়ুন : ভারতে হিট স্ট্রোকে ১১ জনের মৃত্যু

প্রসঙ্গত, জান্তা প্রায়ই বিভিন্ন উপলক্ষ্যে বন্দিদের সাধারণ ক্ষমা ঘোষণা করে। ২০২১ সালে নববর্ষ উপলক্ষ্যে তারা ২৩ হাজার বন্দিকে মুক্তি দিয়েছিল, কিন্তু ২০২২ ও চলতি বছর সেই তুলনায় অল্প সংখ্যক বন্দিকে মুক্তি দিল তারা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা