ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তাইওয়ানের আকাশ নিয়ন্ত্রণ নেবে চীন

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সেনা সদর দফতর পেন্টাগন থেকে ফাঁসকৃত গোপন নথিতে বলা হয়েছে, তাইওয়ানের সাথে যুদ্ধ শুরু হলে প্রথমেই দেশটির আকাশ সীমা নিয়ন্ত্রণ নেবে চীন।

আরও পড়ুন : গাড়ি ভাঙচুরকারীরা রাজনৈতিক কর্মী

গোপন নথির বরাতে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, চীনা সামরিক বাহিনীর মোকাবেলায় তাইওয়ানের মাত্র অর্ধেক বিমান শক্তি সংঘাতে লিপ্ত হতে পারবে। তাইওয়ানের এই সামরিক সক্ষমতায় উদ্বিগ্ন মার্কিন কর্মকর্তারা।

এ বিষয়ে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াশিংটন পোস্টকে জানান, সামরিক প্রস্তুতির বিষয়ে বাইরের মতামতকে শ্রদ্ধা করে তাইওয়ান। তবে শত্রুর হুমকি বিবেচনা করেই তাইওয়ান তার প্রতিরক্ষা নীতি গড়ে তুলেছে।

আরও পড়ুন : আকাশপথে চাপ বাড়বে ১৯ এপ্রিল

ফাঁস হওয়া তথ্য এই ইঙ্গিতও দিচ্ছে যে, যুদ্ধ শুরু হলে চীন যেসব ক্ষেপণাস্ত্র ছুঁড়বে সেগুলো তারা নিখুঁতভাবে শনাক্ত করতে পারবে কি না তা নিয়ে তাইপের সামরিক নেতাদের মাঝে সন্দেহ রয়েছে।

তাইওয়ানের সামরিক নেতারা মনে করেন, তারা বড় জোর অর্ধেক বিমানকে কার্যকরভাবে চীনের উন্নত বিমান ব্যবস্থার বিরুদ্ধে ব্যবহার করতে পারবেন।

খবর : পার্স টুডে

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা