আন্তর্জাতিক

তুষারধসে ৭ পর্যটকের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সিকিম রাজ্যে ভয়াবহ তুষারধসে ৭ পর্যটকের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।

আরও পড়ুন : সব পুড়ে বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে

মঙ্গলবার (০৪ এপ্রিল) নাথুলা বর্ডারের কাছে তুষারধস হয় বলে হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, মঙ্গলবার নাথুলার ছাঙ্গু লেক যাওয়ার পথে ১৭ মাইল এলাকায় ধস নেমেছে। দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ ধস নামে। এতে ৭ পর্যটকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১১ জন। এছাড়া শতাধিক পর্যটক আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন : একনেকে প্রধানমন্ত্রীর নির্দেশনা

উদ্ধারকাজে নেমেছে সিকিম পুলিশ, সিকিমের ট্র্যাভেল অ্যাসোসিয়েশন ও পর্যটন দপ্তর। এ পর্যন্ত ২২ জন পর্যটককে উদ্ধার করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা