ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

আদালতে জামিন পেয়েও গ্রেফতার!

আন্তর্জাতিক ডেস্ক: জামিন নিয়ে আদালত থেকে বের হওয়ার সময় সোমবার (২০ মার্চ) পৃথক মামলায় পাকিস্তানের পুলিশ দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের ভাতিজা হাসান খান নিয়াজিকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন: নোবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মঙ্গলবার (২১ মার্চ) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন’র এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বলা হয়েছে, তিনটি মামলায় গ্রেফতার পূর্ব জামিন পাওয়ার পর ফেডারেল জুডিশিয়াল কমপ্লেক্স (এফজেসি) থেকে বের হওয়ার সময় পৃথক একটি মামলায় ইমরান খানের ভাতিজা হাসান খান নিয়াজিকে সোমবার গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: আমদানি করা হচ্ছে ডিএপি সার

দ্য ডন বলছে, গত ২৮ ফেব্রুয়ারি এবং ১৮ মার্চ ইমরান খান আদালতে হাজির হওয়ার সময় সংঘটিত সহিংসতার ঘটনায় তার এবং অন্যান্য পিটিআই সমর্থকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় নিয়াজি সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি) থেকে জামিন পেয়েছিলেন।

এদিন বিচারক ২৮ ফেব্রুয়ারি নথিভুক্ত দু’টি মামলায় হাসান নিয়াজির জামিন নিশ্চিত করেন এবং ১৮ মার্চ কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্টের (সিটিডি) নথিভুক্ত এফআইআর-এ তাকে গ্রেফতার-পূর্ব অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

ইমরানের ভাতিজার আইনজীবী অ্যাডভোকেট ফয়সাল হুসেন আশঙ্কা প্রকাশ করেন, নিয়াজিকে পুলিশ হেফাজতে নির্যাতন করা হতে পারে। পরে বিচারপতি ফারুক পুলিশকে আইন অনুযায়ী কাজ করার নির্দেশ দেন। তিনি নিয়াজির ডাক্তারি পরীক্ষার নির্দেশ দেন এবং মঙ্গলবার (আজ) বিচারিক হাকিমের সামনে হাজির করতে বলেন।

আরও পড়ুন: বোরহানউদ্দিনে ঘর পাচ্ছে ১০৬ ভূমিহীন

মূলত রমনা থানায় পাকিস্তানি দণ্ডবিধির (পিপিসি) ৩২৪ ধারা ও অন্যান্য পাঁচটি ধারায় মামলা দায়েরের পর সোমবার নিয়াজিকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত বছর প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইমরান খান আগাম নির্বাচনের দাবি জানিয়ে আসছেন। অবশ্য তার এই দাবি প্রত্যাখ্যান করেছেন তারই উত্তরসূরি শেহবাজ শরিফ। আর রাজনৈতিক পক্ষগুলোর বিরোধী এই অবস্থানের জেরে বড় ধরনের সংকটের মধ্যে পড়েছে পাকিস্তান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা