সংগৃহীত
আন্তর্জাতিক

উদ্ধারকারী কুকুরদের সম্মান জানাল তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্ক ও সিরিয়ায় গত ৬ ফেব্রুয়ারি অঘাত হানে একটি শক্তিশালী ভূমিকম্প। এতে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের পর তুরস্কের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল বিশ্বের প্রায় সব দেশ। এর ধারাবাহিকতায় আটকে পড়াদের উদ্ধারে দেশটিতে কুকুর পাঠিয়েছিল বিভিন্ন দেশ।

আরও পড়ুন : কাতার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ভূমিকম্পের পর তুরস্ক ও সিরিয়ায় উদ্ধারকাজে অংশ নিতে উদ্ধারকারী দলের সঙ্গে কুকুর পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, চেক প্রজাতন্ত্র, গ্রিস, লিবিয়া, পোল্যান্ড, চীন, থাইল্যান্ড, সুইজারল্যান্ডসহ কয়েকটি দেশ।

তুরস্কে প্রায় এক মাস উদ্ধারকাজ চালানোর পর নিজ দেশে ফিরে যেতে শুরু করেছে ওই কুকুরগুলো। দুঃসময়ে পাশে দাঁড়ানোয় এবার এসব কুকুরকে বিশেষ সম্মান জানিয়েছে তুরস্কের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা তার্কিস এয়ারলাইন্স।

আরও পড়ুন : ফিলিপাইনে বন্দুক হামলায় নিহত ৬

সংস্থাটি জানিয়েছে, কুকুরগুলোর প্রতি কৃতজ্ঞতা জানাতে তাদের প্রথম শ্রেণি ও বিজনেস ক্লাসে করে নিজ দেশে পাঠানো হয়েছে।

শুক্রবার (৪ মার্চ) এ প্রসঙ্গে তার্কিস এয়ারলাইন্সের একজন কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, ‘এই বীর কুকুরদের সম্মান জানাতে আমাদের অন্তত এটি করার ছিল।’

তুরস্কে যেসব কুকুর এসেছিল সেগুলোর মধ্যে কয়েকটি ২০১৭ সালে মেক্সিকোর ভয়াবহ ভূমিকম্পের পর উদ্ধার অভিযানে অংশ নিয়েছিল।

আরও পড়ুন : সীতাকুণ্ডে বিস্ফোরণ, নিহত বেড়ে ৬

প্রসঙ্গত, এসব ককুর কোনো সাধারণ কুকুর ছিল না। কুকুরগুলো ছিল বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। উদ্ধার কাজে অংশ নেওয়া ও ধ্বংসস্তুপ থেকে মরদেহ শনাক্ত করায় এসব কুকুরের ছিল অভিজ্ঞতা ও খ্যাতি। কুকুরগুলো নিজেদের ঘ্রাণ শক্তি দিয়ে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষের সন্ধান দিতে পারে। যখন তারা কোনো মানুষের সন্ধান পায় তখন নিজেদের প্রশিক্ষকদের সিগন্যাল দেয়।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা