সংগৃহীত
আন্তর্জাতিক

ফিলিপাইনে বন্দুক হামলায় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের কেন্দ্রীয় নেগ্রোস ওরিয়েন্টাল প্রদেশের পামপ্লোনা শহরের গভর্নর রোয়েল দেগামোরের বাড়িতে বন্দুকধারীদের হামলায় গভর্নরসহ ছয়জন নিহত হয়েছে।

আরও পড়ুন : ফতুর হতে চলেছে রাশিয়া!

শনিবার (৪ ফেব্রুয়ারি) দেশটির পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, সন্দেহভাজন ছয়জন বন্দুকধারী একই ধরনের পোশাক পরে পামপ্লোনা শহরে গভর্নরের বাড়িতে প্রবেশ করে এবং এলোপাতাড়ি গুলি চালায়। এ হামলায় গভর্নর রোয়েল দেগামো ও আরও পাঁচজন নিহত হন। নিহত গভর্নরের স্ত্রীও বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : পাকিস্তানকে আরও ৫০ কোটি ডলার দিল চীন

পুলিশ আরও জানায় , মোট ১০ জন সন্দেহভাজনকে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখা গেছে এবং পরে এসইউভিগুলি পরিত্যাগ করেছে। পুলিশ নিরাপত্তা চেকপয়েন্ট স্থাপন করেছে এবং সন্দেহভাজনদের জন্য একটি প্রদেশব্যাপী তল্লাশি শুরু করেছে।

ফেসবুক পোস্টে শহরটির মেয়র জেনিস দেগামো বলেন, ‘গভর্নর দেগামোর এ ধরনের মৃত্যু কাম্য নয়।’

প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস রাজনৈতিক মিত্র দেগামোর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

আরও পড়ুন : দুর্ভিক্ষে পড়ছে উত্তর কোরিয়া

গত বছরের স্থানীয় নির্বাচনের পর থেকে অন্তত ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। ৫৬ বছর বয়সী দেগামোর ওপর সর্বশেষ হামলার ঘটনা ঘটলো এটি।

প্রসঙ্গত, গত মাসে দেশটির সুপ্রিম কোর্ট দেগামোকে নেগ্রোস ওরিয়েন্টাল গভর্নর পদে সঠিক বিজয়ী ঘোষণা করেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা